হবিগঞ্জে চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

হবিগঞ্জে চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার বানিয়াচং উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষজন আহত হয়েছেন।

 

Manual6 Ad Code

সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

 

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

 

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, বড়ইউড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদ উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় কারাগারে ছিলেন। এ সময় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কপিল উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

 

ফরিদ উদ্দিন কারাভোগ শেষে জাতীয় নির্বাচনের পর মুক্তি পান। তিনি পুনরায় চেয়ারম্যান হিসেবে পরিষদ কার্যালয়ে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব বুঝিয়ে দিতে অনীহা প্রকাশ করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল।

 

সোমবার সকালে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষ প্রায় তিন ঘণ্টা চলেছে।

 

সংঘর্ষে আহতদের মধ্যে রকি (২৫), এরশাদুল (৩৫), খোকন দাস (৩০), আশিক মিয়া (৫০), নাজমুল খান (৪৫), তারেক (২৫), সাজিদুল (৩৫), পাবলু (২০), সুমন (২৫), ফয়সল (৩৬) ও বাচ্চু (৪৫)সহ আরও অনেকে রয়েছেন। গুরুতর আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বলেন, চেয়ারম্যানের চেয়ারে বসা নিয়ে দুপক্ষের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code