হাউজিং এস্টেটে ছিনতাই: অবশেষে ছিনতাইকারী রশিদ গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬

হাউজিং এস্টেটে ছিনতাই: অবশেষে ছিনতাইকারী রশিদ গ্রেপ্তার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্য দিনদুপুরে ছিনতাইয়ের ফুটেজ ভাইরাল হওয়ার পর আত্মগোপনে থাকা রশিদ আহমদ ওরফে রশিদ আলীকে অবশেষে গ্রেপ্তার করেছে পুরিশ।

 

Manual5 Ad Code

রশিদ আহমদ ওরফে রশিদ আলী কানাইঘাট থানাধীন বিষ্ণুপুর এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানিয়েছে, ভাইরাল হওয়া ফুটেজে মোটর সাইকেল থেকে নেমে ব্যাগ ছিনিয়ে নিতে যাকে দেখা যায়, তিন্ই রশিদ।


।আরও পড়ুন


বুধবার (১১ মার্চ) ভোরে বিমানবন্দর থানা পুলিশের একটি দল কানাইঘাট থানা পুলিশের সহযোগীতায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত রশিদ আলীকে ইতোমধ্যে নিয়ে আসা হয়েছে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানায়।

 

পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত রশিদ আলী আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। হাউজিং এস্টেট এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে যেকয়েকজন ছিনতাইকারী ছিলো তাদের মধ্যে রশিদ আলী সিএনজি অটোরিকশা থামিয়ে ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নিতে যাকে দেখা সিসি ক্যামেরার ফুটেজে।

 

গত ২৪ ফেব্রুয়ারি দিনদুপুরে হাইজিং এস্টেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে তিনটি মোটরসাইকেল যোগে ৬ জন ছিনতাইকারী যাত্রী ইয়াসমিন আক্তারের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এসময় ছিনতাইকারীরা ব্যাগ থেকে ইয়াসমিন আক্তারের টাকা নিলেও আইফোন ও এটিএম কার্ড একটি রেস্টুরেন্টের সামনে রেখে যায়।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

সিসিটিভি ফুটেজ দেখা যায়, হাউজিং এস্টেটের ভেতরের সড়ক দিয়ে একটি অটোরিকশা যাচ্ছিলো। তিনটি মোটর সাইকেলে এসে ৬ জন লোক ওই অটোরিকশার গতিরোধ করে। এরপর একজন মোটরসাইকেল থেকে নেমে অটিরিকশার ভেতরে থাকা ব্যাগ ধরে টানাটানি করে। কিছুক্ষণ টানাহ্যাঁচড়ার পর ব্যাগটি নিজের আয়ত্বে নিয়ে মোটর সাইকেল আরোহীরা চলে যায়।

 

এসময় অটোরিকশা থেকে নেমে এক নারীকে চিৎকার করতে দেখা যায়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ইয়াসমিন আক্তার সাধারণ ডায়রি করেন।

 

Manual6 Ad Code

ডায়েরি সূত্রে জানা যায়, কর পরিদর্শক ইয়াছমিন আক্তার অফিস থেকে সিএনজি অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। ৬ জন ছিনতাইকারী সিএনজি অটোরিকশা থামিয়ে পিস্তল ঠেকিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে যায়। যাতে ১৫ থেকে ২০ হাজার টাকার মতো ছিলো। ছিনতাইকারীরা টাকা ও স্বাক্ষর করা চেক বইয়ের কয়েকটি পাতা নিয়ে যায়।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code