হোয়াটসঅ্যাপ বাংলায় ব্যবহারের সুযোগ দিচ্ছে বাংলালিংক

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৫

হোয়াটসঅ্যাপ বাংলায় ব্যবহারের সুযোগ দিচ্ছে  বাংলালিংক

Manual1 Ad Code

whatsapp-324-787-5-facebook-com-324

Manual8 Ad Code

সুরমা মেইলঃ বাংলায় হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ দিচ্ছে মোবাইল অপারেটর বাংলালিংক। শুরুতে কেবল অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে এ সুযোগ মিলবে। এ জন্য নতুন করে সিমকার্ড বা নম্বর যোগেরও প্রয়োজন নেই। বাংলা ভাষায় তৈরি হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীরা চাইলেই নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন চ্যাট সেটিংস অপশন। থাকছে চ্যাটে নন-রিড সুবিধাসহ মেসেজ প্রিভিউ থেকে উত্তর দেওয়ার সুযোগও। মুছে ফেলা তথ্য উদ্ধারের পাশাপাশি লুকিয়ে রাখা যাবে নিজের ছবি ও স্টেটাস। শুধু তা-ই নয়, গ্রুপের বন্ধুরা কে কখন স্টেটাস পড়েছেন সে তথ্যও মিলবে। প্রতিটি চ্যাটে নোটিফিকেশন সুবিধাও চালু করা যাবে।

Manual6 Ad Code

হোয়াটসঅ্যাপের সহপ্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন জানান, ‘অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ এখন বাংলায়। বাংলালিংক গ্রাহকরা এখন বিশ্বব্যাপী বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবেন। বাংলালিংকের সঙ্গে হোয়াটসঅ্যাপের এই যৌথ প্রয়াস বিশ্বব্যাপী বাংলাদেশিদের যোগাযোগ স্থাপনে কার্যকর ভূমিকা রাখতে পারবে।’

বাংলালিংকের সিনিয়র মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম জানান, ‘বাংলায় হোয়াটসঅ্যাপ চালু হওয়ায় দেশে অ্যাপটির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী বাংলা ভাষার বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code