১৩ দল নিয়ে ওয়ানডে লিগ

প্রকাশিত: ৪:৪৯ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৬

১৩ দল নিয়ে ওয়ানডে লিগ

Manual4 Ad Code

download (2)

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক : দুই স্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। এখন শোনা যাচ্ছে, শুধু টেস্ট নয়, ওয়ানডে ক্রিকেটকেও ঢেলে সাজানোর পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন এ পরিকল্পনার অংশ হিসেবে ১৩টি দেশকে নিয়ে চালু হতে পারে ওয়ানডে লিগ।

Manual7 Ad Code

ক্রিকেট অস্ট্রেলিয়া ও ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ-এর এক খবরে বলা হয়েছে, প্রস্তাবিত দুই স্তরের টেস্ট ক্রিকেটের পাশাপাশি নতুন এই পরিকল্পনা নিয়েও আইসিসির সভায় আলোচনা হবে। এ মাসের শেষে এডিনবরায় হবে আইসিসির পরবর্তী সভা।

Manual2 Ad Code

প্রস্তাব অনুযায়ী, ১৩টি দলের ওয়ানডে লিগে আগামী তিন বছরের মধ্যে প্রতিটি দল বাকি সব দলের বিপক্ষে ৩ ম্যাচের একটি করে সিরিজ খেলবে। এই সিরিজ হতে পারে নিজের মাঠে বা প্রতিপক্ষের মাঠে। লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল। তার মানে ফাইনালের আগে প্রতিটি দল সব মিলিয়ে ৩৬টি ওয়ানডে খেলবে। ধারণা করা হচ্ছে, এই লিগের মাধ্যমেই বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা ও আইসিসির অন্য বড় টুর্নামেন্টগুলোর বাছাইপ্রক্রিয়া নির্ধারিত হবে। লিগের নিচের দিকে থাকা দলগুলো নেমে যেতে পারে নিচের ধাপ বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে!

এ মুহূর্তে ওয়ানডে র্যা ঙ্কিংয়ে আছে ১২টি দল। টেস্ট খেলুড়ে ১০টি দল ছাড়াও সেখানে আছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান। সে ক্ষেত্রে ওয়ানডে লিগ শুরু হলে সেখানে ১৩তম দল হতে পারে ২০১৫-১৭ মৌসুমের বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলটি। ওয়ানডে ক্রিকেটের নিচের ধাপ বিশ্ব ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে চলতি মৌসুমে খেলছে হল্যান্ড, স্কটল্যান্ড, নেপাল, হংকং ও পাপুয়া নিউগিনি।

Manual7 Ad Code

অবশ্য দলগুলো চাইলে এই লিগের বাইরেও নিজেদের উদ্যোগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারবে। তবে সেসব ম্যাচ এই লিগের অংশ হিসেবে বিবেচিত হবে না।
পুরো প্রস্তাবের ইতিবাচক দিক হচ্ছে, ছোট দলগুলোও বড় দলগুলোর বিপক্ষে কিছু ওয়ানডে খেলার নিশ্চয়তা পাচ্ছে। ধারণা করা হচ্ছে, বড় টুর্নামেন্টের বাইরে এ রকম একটা লিগ হলে দ্বিপাক্ষিক সিরিজগুলো আরেকটু গুরুত্বপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণও হবে। আর সেটি হলে সম্প্রচার ও বিজ্ঞাপন থেকে বাড়তি আয়ের নিশ্চয়তা তো থাকছেই। দ্য টেলিগ্রাফ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code