২ মাসের শিশুর গলা কেটে হত্যার পর নিজের গলাও কাটার চেষ্টা করেন পিতা!

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৫

২ মাসের শিশুর গলা কেটে হত্যার পর নিজের গলাও কাটার চেষ্টা করেন পিতা!

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে অটোরিকশা চালকের দুই মাসের শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। পাশেই গলাকাটা অবস্থায় শিশুটির বাবাকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর আনসার মিয়ার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

স্থানীয়রা জানান, দুই মাসের শিশু কন্যা নিহত ইনায়া রহমান ইসলামপুর এলাকার সিএনজি অটোরিকশাচালক আতিকুর রহমানের মেয়ে।

 

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, আতিকুর রহমান স্ত্রী সন্তান নিয়ে সেখানে বসবাস করতেন। প্রতিদিনের মতো বুধবার দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ আতিকুর রহমানের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে হঠাৎ করে আসরের দিকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে দেখতে পান ২ মাসের শিশু কন্যা ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই তার পিতা আতিকুর রহমানের গলা অর্ধেক কাটা রয়েছে।

Manual3 Ad Code

 

তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন এবং তার পিতা আতিকুর রহমানকে দ্রুত ভর্তির পর অস্ত্রোপচার করেন।

 

Manual5 Ad Code

আহতের স্ত্রী ঝুমা বেগম অভিযোগ করে বলেন, দুপুরের খাওয়া দাওয়া শেষে ঘুম থেকে উঠে দেখেন, তার স্বামী শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর তার নিজেরও গলা কাটতেছে। তিনি আর্তচিৎকার দিলে আশপাশের মানুষজন এসে হতাহতদের উদ্ধার করে।

 

আহত আতিকের শ্যালিকা নাজমা বেগম ও শ্যালক টিপু মিয়া বলেন, তারা দীর্ঘদিন ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। যখন তাদের বোন আর্তচিৎকার দিয়ে ফোনে বলে, তার মেয়েকে জবাই করে স্বামীও নিজের গলা কাটতেছে। তিনি স্বামীকে থামিয়ে আর্তচিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন।

 

Manual3 Ad Code

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

 

(সুরমামেইল/এমএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code