সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৯
চলতি বছরের ডিসেম্বরে সিলেট হাই-টেক পার্কের অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড শেষ হচ্ছে। এতে ৫০ হাজার লোকের কর্মসংস্থান হবে।
এছাড়া প্রবাসী বিনিয়োগকারীদের স্বাগত জানাচ্ছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে এ সংক্রান্ত বিনিয়োগ ক্যাম্পেইনে ব্যাপক সাড়াও মিলছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে সিলেট হাই-টেক পার্কে (সিলেট ইলেকট্রনিক্স সিটি) বিনিয়োগকারীদের নিয়ে কর্মশালায় এ তথ্য জানানো হয়।
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সিলেট হাই-টেক পার্ক এর প্রকল্প পরিচালক ব্যারিস্টার মো: গোলাম সারোয়ার ভুইয়া।
কর্মশালায় বিনিয়োগ বিষয়ে ধারণা দেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উপ পরিচালক প্রকৌশলী মোঃ আতিকুল ইসলাম, উপ-পরিচালক (পরিকল্পনা) কল্যাণ কুমার সরকার।
আরও বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, আইসিটি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কর্মকর্তা সিরাজুল ইসলাম বাদশাহ প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি