৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল: মির্জা ফখরুল

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬

৬০০ শয্যায় উন্নীত হচ্ছে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল: মির্জা ফখরুল

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৬০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হাসপাতালটির শয্যা সংখ্যা বৃদ্ধিতে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে।

 

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতাল পরিচালনা কমিটির সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

হাসপাতালের বর্তমান সংকট তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে এখানে ৬০০ জন রোগী ভর্তি থাকলেও খাদ্য ও ওষুধের বরাদ্দ আসছে মাত্র ২৫০ জনের হিসেবে। প্রতিদিন যে পরিমাণ রোগী আসে, বর্তমান কাঠামো দিয়ে তাদের সেবা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।’

 

হাসপাতালের জনবল সংকট প্রসঙ্গে তিনি জানান,এই সংকট কাটাতে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক, টেকনিশিয়ান ও জনবল নিয়োগসহ আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে।

 

হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা ও সরঞ্জামের ঘাটতি নিয়ে মন্ত্রী বলেন, হাসপাতালে বর্জ্য পোড়ানোর কোনো যন্ত্র ছিল না। আগামীকালের মধ্যে একটি বর্জ্য ব্যবস্থাপনা যন্ত্র স্থাপন করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া আইসিইউ, সিটি স্ক্যান, এমআরআই এবং আধুনিক মর্গ স্থাপনের কার্যক্রম দ্রুত শুরু করার আশ্বাস দেন।

 

নাগরিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করে বিএনপি মহাসচিব বলেন, ‘২০ কোটি মানুষের দেশে সব দায়িত্ব শুধু সরকারের ওপর ছেড়ে দিলে চলবে না। প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।’

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

নারী ও শিশু সুরক্ষা এবং মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার এসব বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। আইন সংশোধন করে নারী ও শিশুদের প্রতি সহিংসতায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে এবং মাদক নির্মূলে আইনি পদক্ষেপ জোরদার করা হয়েছে।

 

Manual7 Ad Code

সভায় হাসপাতালের সেবার মানোন্নয়নে সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code