অডিও রেকর্ড সরকারের হাতে, তদন্ত শুরু : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, জুন ৩, ২০১৮

অডিও রেকর্ড সরকারের হাতে, তদন্ত শুরু : স্বরাষ্ট্রমন্ত্রী

Manual1 Ad Code

কক্সবাজারের টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনার অডিও রেকর্ড সরকারের হাতে এসেছে। তার ভিত্তিতে প্রাথমিক তদন্তের কাজ শুরু হয়েছে। এ ঘটনা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

Manual5 Ad Code

রোববার (০৩ জুন) সকালে রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মাদকবিরোধী এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

“দেশের ৩৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে ফেস্টুন ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে মাদকবিরোধী অভিযান চলছে। গোয়েন্দারা এই তালিকা হালনাগাদ করছে। এই অভিযান চলবে। আর কোনো ঘটনাই তদন্তের বাইরে নয়। প্রতিটি ঘটনার তদন্ত হবে।

Manual7 Ad Code

কেউ বিনা কারণে নিহত হোক, এটা আমাদের কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, যদি এটি কোনো পরিকল্পিত ঘটনা হয়ে থাকে, তাহলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। হত্যার বিষয়টি তদন্ত চলছে, এতে কেউ দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Manual4 Ad Code

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ আলী নকীর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জামাল উদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, প্রাইভেট ইউনিভার্সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য এ কে এম এনামুল হক শামীম, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code