সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৮
টানা বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিলেটের কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদ সীমার ১৪৫ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার (১৩ জুন) সকাল থেকে এ পানি ক্রমেই বাড়তে থাকে। এতে কানাইঘাট দক্ষিণ বাজারের কামারপট্রি নামক স্থান সহ বেশ কিছু নি¤œাঞ্চল এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
ঈদের ঠিক পূর্ব মুহুর্তে বন্যার পানি কানাইঘাট বাজারে ডুকে পড়ায় কেনাকাটায় আসা নারী শিশুরা একটু বিপাকে পড়েছেন। এছাড়াও পৌরসভাস্থ ১নং ওয়ার্ডের বায়মপুর, ২নং ওয়ার্ডের রামপুর গ্রামের ভিতর দিয়ে পানি ঢুকার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে উপজেলার চাতল হাওরসহ সবকটি হাওরে পানি ঢুকতে শুরু করছে। পানি ক্রমেই বাড়ার কারনে গৌরিপুর, কান্দেবপুরে নব নির্মিত সুরমা ডাইক নিয়ে চিন্তিত রয়েছেন এলাকার মানুষ।
এদিকে, উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকার মধ্যে বন গৌরিপুর, গৌরিপুর, নয়ামাটি, ছোটদেশ, চড়িপাড়া, কুওরঘড়ি ও খুলুরমাটিসহ বিভিন্ন এলাকার সুরমা নদীর ডাইক ভেঙ্গে বন্যা দেখা দেওয়ার আশংকা রয়েছে।
কানাইঘাট পানি উন্নয়ন বোর্ড অফিসের গেজ রিডার ফেরদৌসী বেগম জানান, ভোর হতে কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদ সীমার ১৪৫ সে. মি. এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত উপজেলার কোথাও মানুষ পানিবন্দী কিংবা বন্যার পানিতে প্রাণ হানির খবর পাওয়া যায়নি।
এ রির্পোট লেখা পর্যন্ত সুরমা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি