বিশেষ নিরাপত্তায় সিলেটে কখন কোথায় ঈদের জামাত

প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০১৮

বিশেষ নিরাপত্তায় সিলেটে কখন কোথায় ঈদের জামাত

Manual3 Ad Code

এক মাসের সিয়াম সাধনার পর আসছে পবিত্র ঈদুল ফিতর। প্রতিবারের ন্যায় এবারও নগরীর প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন জানান, এবার নগরীর মোট ৯টি জায়গায় ১১টি জামাত অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

তিনি বলেন, সিলেটের প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮ টায় ঐতিহ্যবাহী শাহী ইদগাহে অনুষ্ঠিত হবে। এছাড়াও কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল ফিতরের মোট ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, ২য় জামাত সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৯ টায়।

Manual7 Ad Code

শাহজালাল (রহ.) এর দরগাহে একমাত্র ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। এছাড়া পুলিশ লাইন্স মাঠে সকাল ৯ টায়, কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়, পশ্চিম কাজিরবাজার জামে মসজিদে সকাল ৮ টা ৪৫ মিনিটে, হাজী ভুরু মিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়, বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

এছাড়াও সিলেট জেলা জুড়ে পবিত্র ঈদুল ফিতরের অনুষ্ঠিতব্য ঈদ জামাতে নিরাপত্তার জন্য সিলেট জেলা পুলিশ থেকে জেলার বিভিন্ন জায়গায় মোট ৫৫টি গুরুত্বপূর্ণ ঈদের জামাত চিহ্নিত করা হয়েছে।

এরমধ্যে ওসমানীনগর থানায় ৪টি, বিশ্বনাথে ৩টি, ফেঞ্চুগঞ্জে ৪টি, বালাগঞ্জে ২টি, বিয়ানীবাজারে ৪টি, জকিগঞ্জে ৭টি, কানাইঘাটে ১৪টি, গোয়াইনঘাটে ৪টি, কোম্পানীগঞ্জে ৪টি, জৈন্তাপুরে ৭টি জায়গায় ঈদের জামাতে বিশেষ নিরাপত্তা দেবে জেলা পুলিশ।

Manual6 Ad Code

সিলেটে ঈদ জামাতে নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এসএমপি। শাহী ঈদগাহে আইনশৃঙ্খলা বাহিনীর ৫শ সদস্যসহ সকল ঈদ জামাতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবদুল ওয়াহাব।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code