সিলেটে পালিত হচ্ছে খুশির ঈদ

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০১৮

সিলেটে পালিত হচ্ছে খুশির ঈদ

Manual1 Ad Code

বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সারাদেশের ন্যায় সিলেটেও পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উৎসব। প্রতিবারের মতো এবারও সিলেটে ঈদের সর্ববৃহৎ ঈদ জা’মাত অনুষ্ঠিত হয়েছে শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। জা’মাতে ইমামতি করেন বন্দর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলনা কামাল উদ্দিন।

শাহী ঈদগাহে সকাল থেকেই মুসল্লীদের ঢল নামে ঐতিহ্যবাহী সিলেট শাহী ঈদগাহ মাঠে। ঈদগাহে বিশিষ্টজনেরা ঈদের নামাজ আদায় করেছেন। একপর্যায়ে মূল ঈদগাহ মাঠের বাইরেও অসংখ্য মুসল্লী ঈদ জা’মাত আদায় করেন।

এছাড়া সিলেটের দ্বিতীয় বৃহত্তম ঈদের জা’মাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে। একই সময়ে শহরের আরও বেশ কয়েকটি মসজিদে ঈদের জা’মাত অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

নামাজ আদায় করেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

এদিকে, বিরূপ আবহাওয়াকে মাথায় রেখে অনেক পাড়া মহল্লার মসজিদগুলোতে ব্যবস্থা করা হয় ঈদের জা’মাতের। সকাল থেকেই শাহী ঈদগাহ মাঠে, মসজিদে ইসলামের বিভিন্ন দিক নিয়ে চলে বয়ান। একইসাথে জিকির-আজগারও ছিল।

Manual8 Ad Code

ঈদের জা’মাত শেষে বাংলাদেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি কামনা ও বিশ্ব মুসলমানদের শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। প্রার্থনার সময় পুরো ঈদগাহ ময়দানে কান্নার রোল ওঠে।

Manual8 Ad Code

অপরদিকে, ঈদের জা’মাতকে কেন্দ্র করে শাহী ঈদগাহ জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সদস্যদের সাথে সাথে গোয়েন্দারাও তৎপর ছিলেন ঈদগাহকে কেন্দ্র করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়- নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মুসল্লীদের সাথে মিশে গিয়ে কাজ করেছেন গোয়েন্দারা।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code