শিবগঞ্জে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন, আটক ১

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৮

শিবগঞ্জে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন, আটক ১

Manual3 Ad Code

সিলেট নগরীর শিবগঞ্জে মশিউর রহমান তাহমিন (১৬) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাহাত নামে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ জুন) পবিত্র ঈদুল ফিতরের রাত সোয়া ১০টার দিকে শিবগঞ্জস্থ মিতালি ফার্মেসীর সামনে এ ঘটনা ঘটে। তাহমিন শিবগঞ্জ সোনারপাড়ার ৩৭৬নং বাসার মুজিবুর রহমানের ছেলে। তার গ্রামের বাড়ি গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ এলাকায়।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে কয়েক যুবক তাকে গালের বাম পাশে ও দেহের বিভিন্নস্থানে ছুরি দিয়ে তাকে আঘাত করে। এরপর তারাই ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রেখে আসে। পরে ওখানে কর্তব্যরত চিকিৎসক তাহমিনকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

নিহতের পিতা মুজিবুর রহমান বলেন, তাহমিনের কয়েক বন্ধু সন্ধ্যার পর বাসায় বেড়াতে আসে। পরে নাস্তা তাহমিনসহ সবাই এক সাথে বের হয়।

Manual8 Ad Code

ছেলে তাহমিনকে তার বন্ধুরাই খুন করেছে অভিযোগ করে তিনি বলেন, তাহমিনের এসব বন্ধুদের আমি আগে কখনও দেখিনি। তাই তাদের নাম বলতে পারছি না।

Manual5 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন রাতে জানান, অজ্ঞাত পরিচয় কয়েকজন তাহমিনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। কি কারণে, কে বা কারা হত্যা করছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code