কানাইঘাটে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৮

কানাইঘাটে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার: স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

Manual3 Ad Code

সিলেটের কানাইঘাট মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Manual1 Ad Code

জানা যায়, বৃহস্পতিবার (২১ জুন) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আহাদ অবগত হয়ে তাৎক্ষনিক সিএনজি গাড়ীটি আটক করার জন্য অফিসারদের নির্দেশ প্রদান করেন।

নির্দেশনা পেয়ে থানার এস.আই ইসমাল হোসেন, আবু কাউছার, সহকারী ডিএসবির মো: আবু সুফিয়ান এর নেতৃত্বে একদল পুলিশ দিঘীরপাড় পূর্ব ইউপির সিলেট-জকিগঞ্জ সড়কের রামপুর সংলগ্ন স্থানে রাস্তায় বেরিকেড দেন। রাত ১১টার দিকে (সিলেট-থ-১১-৯৭৫৩) নাম্বারের সিএনজি গাড়ীটি উল্লেখিত স্থানে পৌঁছালে পুলিশ আটক করে তল্লাশী চালিয়ে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ ও সিএনজি গাড়ীটি আটক করেন।

Manual5 Ad Code

এ সময় গাড়ী চালকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

Manual4 Ad Code

গ্রেফতারকৃতরা হলো- দিঘীরপাড় পূর্ব ইউপির দিঘীরপাড় গ্রামের মৃত মঈন উদ্দিনের পুত্র শাহাব উদ্দিন (৩৫) ও তার স্ত্রী নাজিয়া বেগম (৩০) এবং অটোরিক্সা চালক একই গ্রামের শরিফ উদ্দিনের পুত্র বোরহান উদ্দিন (২৫)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহাব উদ্দিন জানায়, উক্ত ভারতীয় ফেনসিডিলের চালান সে অটোরিক্সা যুগে জকিগঞ্জ উপজেলার উত্তরগুল গ্রাম থেকে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে নিয়ে চালানটি সিলেট শহরে নিয়ে যাচ্ছিল। শাহাব উদ্দিন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সিলেট শহরে বসবাস করে এবং সে পেশায় একজন অটোরিক্সা চালক।

থানার ওসি আব্দুল আহাদ জানান, গ্রেফতারকৃত শাহাব উদ্দিন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে তার স্ত্রী নাজিয়া বেগম ও শিশুপুত্রদের মাদক বহনের কাজে ব্যবহার করে আসছিল।

Manual4 Ad Code

এ ঘটনায় সাথে জড়িত অন্যানদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

থানার এস.আই আবু কাউছার বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন, মামলা নং- ১৪, তাং- ২১/০৬/২০১৮ইং।

শুক্রবার (২২ জুন) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code