সিলেটের ৪টিসহ ৯২ বিদ্যালয় জাতীয়করণের সিদ্ধান্ত

প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০১৮

সিলেটের ৪টিসহ ৯২ বিদ্যালয় জাতীয়করণের সিদ্ধান্ত

Manual1 Ad Code

সিলেটের ওসমানীনগর উপজেলার মঙগল চন্ডি নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয় এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, রাজনগর উপজেলার শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয়, জুড়ী উপজেলার জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়সহ দেশের ৪২ জেলায় আরও ৯২ বিদ্যালয় সরকারিকরণ করা হবে।

Manual5 Ad Code

ইতোমধ্যে এ বিষয়ে প্রধামন্ত্রীর সম্মতিপত্র শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব নুৎফুন নাহার সাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

Manual6 Ad Code

নির্দেশনায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ৯২ বিদ্যালয় সরকারিকরণ বা জাতীয়করণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে কোন ধরণের মামলা বা অভিযোগ আছে কিনা সে বিষয়ে বিস্তারিত তথ্যাদি জরুরি ভিত্তিতে পাঠাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code