গণধর্ষণের চেষ্টা: অপমান সইতে না পেরে এতিম কিশোরীর আত্মহত্যা!

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৮

গণধর্ষণের চেষ্টা: অপমান সইতে না পেরে এতিম কিশোরীর আত্মহত্যা!

Manual3 Ad Code

গণধর্ষণ চেষ্টার অপমান সইতে না পেরে সুনামগঞ্জের দিরাইয়ে ১৫ বছরের এক কিশোরী আত্মহত্যা করেছে। নিহতের নাম সোমা খানম। সে উপজেলার রাজনগর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত সাদির খানের মেয়ে। থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর মর্গে পাঠিয়েছে।

Manual4 Ad Code

শনিবার (২৩ জুন) দিরাই পৌর শহরের মাদানী মহল্লা এলাকার মামার বাসার সামনে আম গাছের ডালের সাথে গলায় ওরনা পেছিয়ে সোমা আত্বহত্যা করেন।

Manual5 Ad Code

নিহতের পারিবারীক সুত্রে জানা যায়, দিরাই অনন্তপুর গ্রামের পিতৃহীন এতিম কিশোরী সোমাকে গত প্রায় তিন মাস পুর্বে গ্রামের তিন বখাটে তাজুল ইসলামের ছেলে সোহেল মিয়া, জহর মিয়ার ছেলে জাহাঙ্গীর ও খালেক মিয়ার ছেলে তানজিল গ্রামের সামনের সড়ক থেকে অপহরণ করে নিয়ে গিয়ে সোহেলের বাংলাঘরে গণধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে বখাটেরা ধর্ষনে ব্যর্থ হয়ে সোমাকে শারিরীক ভাবে শ্লীলতাহানী ঘটায়। তুলে নিয়ে সোহেল মিয়ার বাংলোঘরে আটকে ধর্ষণের চেষ্টা করে।

ওই ঘটনায় তিনজনকে আসামী করে দিরাই থানায় ধর্ষণ চেষ্টার অপরাধে মামলা (মামলা নং- জি আর ৫২/২০১৮) দায়ের করা হয়।

Manual6 Ad Code

এদিকে, মামলা দায়েরের পর থেকেই আসামীদের রক্ষায় উপজেলার রাজনগরের প্রভাবশালী ইউপি সদস্য লেবু মিয়া ও শাসক দলের ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পরশ মিয়া ও হাদিছ মিয়া মামলা প্রত্যাহার করতে সোমা ও তার পরিবারকে অব্যাহত হুমকি প্রদানের পাশাপাশী নানা ভাবে চাপ দিয়ে আসছিলেন। প্রভাবশালী মহলটি আসামীদের রক্ষায় এলাকায় সোমার বিরুদ্ধে নানা রকম কুৎসা রটনা করতেও পিছপা হননি।

নিহত সোমার ভাই সাইফুল ইসলাম খান শনিবার রাতে জানান, আসামীদের পক্ষ্য নিয়ে প্রভাবশালী ও আসামীরা মামলা তুলে নিতে হুমকি ধামকি দেয়ার পর মামলা পতুলে না নেয়ায় সোমার বিরুদ্ধে এলাকায় নানা রকম কুৎসা রটনা শুরু করলে সোমা গ্রামের বাড়ি ছেড়ে দিরাই পৌর শহরে মামার বাসায় আশ্রয় নেয় কিন্তু অবশেষে লোকসমাজে কুৎসা রটানোর কারনে আমার বোনকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়।

Manual1 Ad Code

অভিযোগ প্রসঙ্গে বক্তব্য জানতে উপজেলার রাজনগর ইউনিয়নের ইউপি সদস্য লেবু মিয়া ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পরশ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তারা উভয়েই শনিবার রাতে বলেন, আমরা মামলা প্রত্যাহারের জন্য কোন রকম চাপ বা হুমকি দেইন বরং আমরা চেষ্টা করেছিলাম বিষয়টি নিষ্পক্তির জন্য।

দিরাই থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, মামলা প্রত্যাহারে নানামুখী চাঁপ ও হুমকির কারনে প্রাথমিক তদন্তে সোমাকে আত্মহত্যার প্ররোচনায় বাধ্য করার বিষয়ে সত্যতা পাওয়া গেছে, এর পেছনে যে বা যারাই জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আত্মহননের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code