মাদক ও যৌন হয়রানিকে লাল কার্ড প্রদর্শন করলো হাজারো স্কুল শিক্ষার্থী

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৮

মাদক ও যৌন হয়রানিকে লাল কার্ড প্রদর্শন করলো হাজারো স্কুল শিক্ষার্থী

Manual5 Ad Code

সুনামগঞ্জে হাজারো স্কুল শিক্ষার্থীরা মাদক ও যৌন হয়রানিকে লাল কার্ড প্রদর্শন করলেন। মঙ্গলবার (২৪ জুলাই) শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে শিক্ষার্থীরা শপথ পাঠ করেন ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

Manual5 Ad Code

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সারা দেশের ন্যায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual1 Ad Code

সুনামগঞ্জের ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ এইচএমপি বিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থী মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহকে না বলে লাল কার্ড প্রদর্শন এবং শপথবাক্য পাঠ করেন নেন।

Manual6 Ad Code

এ উপলক্ষে এক আলোচনা সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াকুব বখত, প্রধান শিক্ষক মোঃ ইনছান মিয়া, সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ ফরিদ মিঞা প্রমুখ।

শিক্ষার্থীরা নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মাদক সেবন না করতে, ছেলেরা ২১ এবং মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ পাঠ করেন।

উল্লেখ্য, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল ৮ মার্চ পঞ্চগড় তেঁতুলিয়া থেকে টিফিনের টাকা বাঁচিয়ে ভ্রাম্যমান মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদেও মধ্যে সচেতনতা বৃদ্ধির এ কার্যক্রম পরিচালনা করছেন।

এ সংগঠন সুনামগঞ্জসহ দেশের ৪৮টি জেলায় শিক্ষার্থীদের মধ্যে কার্যক্রম সচেতনতা বৃদ্ধির লক্ষে ওই কার্যক্রম সম্পন্ন করেছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code