যান চলাচল স্বাভাবিক, জনমনে স্বস্তি

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৮

যান চলাচল স্বাভাবিক, জনমনে স্বস্তি

Manual4 Ad Code

টানা তিন দিনের অঘোষিত গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সিলেটে যানচলাচল স্বাভাবিক থাকায় স্বস্তি ফিরেছে জনমনে। আজ (সোমবার) সকাল থেকে সিলেটে সবধরনের যানবাহন চলাচল শুরু করেছে।

Manual7 Ad Code

গতকাল রোববার (০৫ আগষ্ট) সিলেটের পরিবহন মালিক শ্রমিকরা অঘোষিত ধর্মঘট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলে আজ সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তারা সিলেটের রাস্তায় কোন ধরনের যান চলাচলে আর বাধা দেবেনা।

Manual5 Ad Code

উল্লেখ্য, গত শুক্রবার সকাল থেকে টানা তিনদিন সিলেটের রাস্তা-ঘাটে প্রাইভেট কারসহ কোন ধরনের যান চলাচল করতে দেয়নি পরিবহন শ্রমিকরা। তারা বিভিন্নস্থানে বিয়ের গাড়ি এমনকি রোগী পরিবহনকারী সিএনজি অটোরিকশাও চলাচলে বাধা প্রদান করে।

Manual7 Ad Code

বন্ধ থাকার পর রোববার রাতে এমন সিদ্ধান্ত নেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। সেখানে তাদের সিদ্ধান্ত নেয়া হয় সোমবার সকাল থেকে তারা সিলেটের রাস্তায় যানবাহন নামাবেন এবং কোন পরিবহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করবেন না।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code