সিলেটে চাকুরী পেলেন অর্ধশতাধিক প্রতিবন্ধী

প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৮

সিলেটে চাকুরী পেলেন অর্ধশতাধিক প্রতিবন্ধী

Manual8 Ad Code

সিলেটের প্রতিবন্ধীদের চাকুরীর দ্বার খুলতে চাকুরী মেলার আয়োজন করে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। এতে প্রায় অর্ধশতাধিক প্রতিবন্ধি ব্যক্তি চাকুীর নিশ্চয়তা পান। একইসঙ্গে শতাধিক প্রতিবন্ধীর চাকুরীর প্রতিশ্রুতি দিয়েছে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান।

শনিবার (১৮ আগষ্ট) সকাল ৯টা থেকে সিলেট নগরীর আমানউল্লাহ্ কনভেনশন সেন্টারে দিনব্যাপী এই ব্যতিক্রমী চাকুরীমেলার আয়োজন করা হয়।

সামাজিক দায়বদ্ধতা ও অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টিতে সিলেট চেম্বার অব কমার্সের সাথে এই চাকুরীমেলা যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন), বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশন (বিইএফ) ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)।

Manual4 Ad Code

আয়োজকরা জানান, মেলায় চার শতাধিক প্রতিবন্ধী চাকুরীর জন্য আবেদনপত্র জমা দেন। এরমধ্যে অর্ধশতাধিক বক্তিকে নিয়োগপত্র প্রদান করা হয়। মেলায় অংশগ্রহণকারী চাকুরীদাতা প্রতিষ্ঠান সমূহকেও সনদপত্র প্রদান করা হয়।

Manual8 Ad Code

সকাল ৯টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বলেন, এই চাকুরীমেলা আয়োজনের মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থানে আমাদের চিন্তা-ভাবনার দুয়ার খুলে দিয়েছেন আয়োজকরা। শোকের এই মাসে এরকম একটি মহৎ কাজের সাথে জড়িত হতে পেরে বঙ্গবন্ধুর আদর্শ ও নির্দেশ বাস্তবায়নেই কাজ করছি। তিনি বলেন, দেশের জনসংখ্যার ৯ শতাংশ প্রতিবন্ধী। এই বিশাল জনগোষ্ঠীকে দেশের উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে হবে। তিনি বলেন, একজন সুস্থ মানুষ হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করলে প্রতিবন্ধীদের সমস্যা সমাধান করলে খুব বেশী বেগ পেতে হবে না।

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে সিলেটে প্রথমবারের মতো আয়োজিত প্রতিবন্ধীদের চাকুরী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান ও জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিলের নির্বাহী কমিটির কো-চেয়ার সালাউদ্দিন কাশেম খান।

Manual6 Ad Code

অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের বি-সেপ প্রজেক্টের ডিজেবিলিটি কনসালটেন্ট অ্যালবার্ট মোল্লা।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস এন্ড ডিজেবিলিটি নেটওয়ার্কের কো-চেয়ার মোর্তেজা আর খান, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ নুরজ্জামান, জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের চেয়ারম্যান রোটারিয়ান মাহবুব সোবহানী চৌধুরী, সিলেট চেম্বারের সহ সভাপতি এমদাদ হোসেন, আলীম ইন্ডাস্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী, ফুলকলি’র উপ-মহাব্যবস্থাপক জসিম উদ্দিন খন্দকার, লুব-রিফ বাংলাদেশ লিঃ এর পরিচালক সালাউদ্দিন ইউসুফ, মেলায় চাকুরীপ্রাপ্ত প্রতিবন্ধীদের পক্ষে পল্লব সাহা ও আব্দুস সালাম বাবুল। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী। চাকুরী মেলা আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল জার্নি মেকার ডট কম, গ্রীন ডিজেবল্ড ফাউন্ডেশন, জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতাল ও আলীম ইন্ডাস্ট্রিজ লিঃ।

চাকুরীমেলায় বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিণনকারী প্রতিষ্ঠান, হোটেল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের ২০টি স্টল অংশগ্রহণ করে। যার মধ্যে রয়েছে- ফুলকলি ফুড প্রোডাক্ট্স লিঃ, আল-হারামাইন হসপিটাল প্রাঃ লিঃ, হোটেল স্টার প্যাসিফিক, স্বাদ এন্ড কোং, আলীম ইন্ডাস্ট্রিজ লিঃ, গোল্ডেন হার্ভেস ফুড লিঃ, সানটেক টায়ার লিঃ, রিফাত এন্ড কোং, দিবারাত্রি সিএনজি ফিলিং স্টেশন, মেঘনা অটো রাইছ মিল, লিটল বার্ড ক্যামব্রীজ স্কুল, জাফলং ভ্যালী বোর্ডিং স্কুল, আর.টি. বিজনেস সলিউশন, ফুড়ৎ টেকনোলজি, জালালাবাদ মর্টস, লুব-রিফ বিডি লিঃ, এলআইসি বাংলাদেশ লিঃ, আকবর চৌধুরী এন্ড কোং, নির্ভানা ইন, ইউসেপ বাংলাদেশ, সিআরপি-সিলেট, সিলেট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতাল ও সিলকন এন্টারপ্রাইজ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code