‘জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে ঈদগাহে প্রবেশ নয়’

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৮

‘জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে ঈদগাহে প্রবেশ নয়’

Manual3 Ad Code

সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহের ঈদুল আযহার জামাতে জায়নামাজ ছাড়া আর কিছু নিয়ে প্রবেশ আনতে মুসল্লীদের প্রতি অনুরোধ জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ। এর বাইরে মুসল্লিদের মুঠোফোনসহ অন্য কিছু সঙ্গে আনতে নিরুৎসাহিতও করেছেন তিনি।

সোমবার (২০ আগষ্ট) ঈদগাহের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে  সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

Manual1 Ad Code

তিনি বলেন, ঈদগাহের ভেতরে ও বাইরে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। মাঠে প্রবেশের আগে মুসল্লীদের তল্লাশি করা হবে বলেও জানান তিনি।

সিলেটের প্রধান ঈদ জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহে আগামীকাল বুধবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন। জামাতের পূর্বে ওয়াজ করবেন, মুফতি মাওলানা রশিদুর রহমান ফারুক শায়খে বরুনা।

Manual6 Ad Code

এ সময় মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code