সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৮
মেট্রোপলিটন এলাকার জনগণকে অধিকতর আইনি ও পুলিশি সেবা দিতে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রোববার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই দুই মহানগর পুলিশের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা।
বর্তমান সরকারের মেয়াদে ২০১০ সালের ২৫ জানুয়ারি মন্ত্রিপরিষদের সভায় রংপুরকে বিভাগ করার বিষয়টি অনুমোদিত হয়। একই বছর ৯ মার্চ এই বিভাগের বাস্তবায়ন হয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে।
রংপুর বিভাগ বাস্তবায়নের পর রংপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। ২০১৩ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কার্যক্রম শুরুর কথা ছিল। পরে ২০১৫ সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে রংপুর মহানগর পুলিশ বিল-২০১৮ পাস হয়।
রংপুর সদর, সিটি করপোরেশন, কাউনিয়া ও পীরগাছা উপজেলার ২৪০ বর্গকিলোমিটার আয়তন নিয়ে একটি পুলিশ লাইন্সসহ ছয়টি থানা থাকবে রংপুর সিটি করপোরেশনের আওতায়।
এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতায় থাকবে আটটি থানা। জিএমপির নতুন থানা ও এর অধিভুক্ত এলাকা নির্ধারণ করা হয়েছে। এর আওতাধীন আটটি নতুন থানা হলো সদর (বর্তমান জয়দেবপুর থানা), বাসন, কোনাবাড়ি, কাশিমপুর, গাছা, পূবাইল, টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা।
একইদিন উদ্বোধন করা হবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শেখ হাসিনা তিতাস সেতুর ওয়াই আকৃতির সেতু। এর ফলে বাঞ্ছারামপুর উপজেলা ও পার্শ্ববর্তী কুমিল্লা জেলার হোমনা ও মুরাদনগরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি