সিলেট ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮
সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার ছাতক প্রতিনিধি সৈয়দ হারুন অর রশীদ কলকাতা থেকে নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১৬ নভেম্বর) কলকাতা থেকে সাংবাদিক পুত্র সৈয়দ জামি তার পিতার নিখোঁজের বিষয়টি পরিবার ও সাংবাদিকদের নিাশ্চত করেছেন।
প্রসঙ্গত, সম্প্রতি সিলেটের ডাউকি ইমিগ্রেশান পয়েন্ট দিয়ে ভারতের শিংল হয়ে বড় ছেলে জামিকে সাথে নিয়ে কলকাতায় যান সাংবাদিক হারুন। কলকাতায় তার এক আত্মীয় চিকিৎসার জন্য বেশ কিছুদিন যাবৎ অবস্থান করায় তাকে দেখতে সেখানে যান পিতা-পুত্র।
বুধবার (১৪ নভেম্বর) কলকাতায় অবস্থানকালে দুপুরে কলকাতার যাদবপুর রেল ষ্টেশনে ছেলেকে বসিয়ে রেখে ওই ডলার ভাঙ্গানোর জন্য মানি একচেঞ্জে গেলে সেখান থেকেই তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে সেখানকার একটি থানায় জিডিও করেন তার স্বজনরা।
তার নিখোঁজ হওয়ার বিষয়ে সন্ধান চেয়ে কলকাতার আনন্দ বাজার পত্রিকায় শুক্রবার নিরুদ্দেশ শিরোনামে একটি বিজ্ঞপ্তিও ছাপা হয়েছে। কিন্তু শুক্রবার মধ্যরাত পর্য্যন্ত তার কোন সন্ধান মেলনি।
এদিকে, সাংবাদিক হারুন নিখোঁজ হওয়ার খবরে সুনামগঞ্জ, ছাতক ও সিলেটের সাংবাদিক মহলেসহ গভীর উদ্ভেদ সৃষ্টি হয়েছে।
সাংবাদিক হারুন নিখোঁজ না তাকে অপহরন করা হয়েছে এ নিয়ে তার পরিবারের সদস্যরাও রয়েছেন নানা শংকায়।
অপরদিকে, সাংবাদিক হারুন অর রশীদের সন্ধানে শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকার, ভারতে অবস্থানরত বাংলাদেশী দুতাবাস ও ভারত সরকারের দ্রুত সহযোগীতা কামনা করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএসএমএফ)’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ এবং বিএসএমএফের কেন্দ্রীয় নেতৃবৃন্ধ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি