সিলেটে ভোটার বেড়েছে ৮ লাখ ৪০ হাজার

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৮

সিলেটে ভোটার বেড়েছে ৮ লাখ ৪০ হাজার

Manual8 Ad Code

সিলেট বিভাগে গত পাঁচ বছরে ভোটার বেড়েছে ৮ লাখ ৪০ হাজার ১৯২ জন। একই ভোটকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ১৭৮টিতে। এই বিভাগে ১৯টি সংসদীয় আসন রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নির্বাচন কমিশন এ তথ্য প্রকাশ করেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ৪০টি উপজেলা, একটি সিটি করপোরেশন, ১৯ পৌরসভা ও ৩৩৮ ইউনিয়ন নিয়ে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসন।

বিভাগের চার জেলার ১৯টি আসনের মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ২০ হাজার ৬০৬। এরমধ্যে পুরুষ ৩৩ লাখ ৩৬ হাজার ৪০৫ জন এবং নারী ভোটার ৩২ লাখ ৮৪ হাজার ২০১ জন। ১৯টি আসনে ২ হাজার ৮০২টি মোট কেন্দ্রে ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫৯৬টি।

দশম জাতীয় সংসদ নির্বাচনে এ ১৯ আসনে মোট ভোটার ছিল ৫৭ লাখ ৮০ হাজার ৪১৪ জন। এরমধ্যে পুরুষ ২৮ লাখ ৯০ হাজার ৫৩০ এবং নারী ভোটার ছিলেন ২৮ লাখ ৮৯ হাজার ৮৮৪ জন। এসব আসনে ২ হাজার ৬২৪ টি কেন্দ্রের ১১ হাজার ৬২৮ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সে হিসাবে গত ৫ বছরে বিভাগের চার জেলায় ভোটার বেড়েছে ৮ লাখ ৪০ হাজার ১৯২ জন। এরমধ্যে পুরুষ ৪ লাখ ৪৫ হাজার ৮৭৫ এবং নারী ভোটার বেড়েছে ৩ লাখ ৯৪ হাজার ৩১৭ জন। কেন্দ্র বেড়েছে ১৭৮টি এবং কক্ষ বেড়েছে ১ হাজার ৯৬৮টি।

সিলেটের ৫টি সংসদীয় আসন ১৩ উপজেলার ৪ পৌরসভা ও ১০৫টি ইউনিয়নে ৩ হাজার ৬২৬টি ভোটার এলাকা নিয়ে গঠিত। জেলায় মোট ভোটার ২২ লাখ ৫২ হাজার ২৯৪ জন। এর মধ্যে ১১ লাখ ৫১ হাজার ৬৪৪ পুরুষ এবং ১১ লাখ ৬৫০ জন নারী ভোটার রয়েছে। ৫টি আসনে ৯৯১ কেন্দ্রের ৪ হাজার ৮৬৩ কক্ষে ভোটগ্রহণ হবে।

Manual1 Ad Code

জেলার ৬টি আসনে কয়েক বছরে ভোটার বেড়েছে ২ লাখ ৮৯ হাজার ৩২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৩০ হাজার ২৫৫ জন। ৬টি আসনে কেন্দ্র বেড়েছে ১৪৪টি এবং কক্ষ বেড়েছে ৯৩৬টি।

Manual8 Ad Code

মৌলভীবাজারের চার আসনের সাত উপজেলার ৫টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নে মোট ভোটার ১২ লাখ ৯৬ হাজার ৬৭১ জন। এরমধ্যে পুরুষ ৬ লাখ ৫১ হাজার ৭৯৫ এবং নারী ৬ লাখ ৪৪ হাজার ৮৭৬ জন। চারটি আসনে ৫১২ কেন্দ্রে ২ হাজার ৬০১টি ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে।

জেলার চারটি আসনে দশম সংসদ নির্বাচনের পর থেকে ভোটার বেড়েছে ১ লাখ ৫১ হাজার ৮৬৮ জন। এরমধ্যে পুরুষ ৭৯ হাজার ৯৭৫ এবং নারী ভোটার বেড়েছে ৭১ হাজার ৮৯৩ জন। কেন্দ্র বেড়েছে ৯টি এবং কক্ষ বেড়েছে ৩১৭টি।

সুনামগঞ্জ জেলার ৪টি পৌরসভা ১১টি উপজেলার ৮৮টি ইউনিয়ন নিয়ে গঠিত ৫টি আসনে মোট ভোটার ১৬ লাখ ৪৬ হাজার ৭৭ জন। এরমধ্যে পুরুষ ৮ লাখ ২২ হাজার ৬০৭ এবং নারী ভোটার ৮ লাখ ২৩ হাজার ৪৭০ জন। জেলায় ভোট কেন্দ্র ৬৬৬টি এবং ভোট কক্ষ ৩ হাজার ২৮৬টি।

Manual3 Ad Code

দশম সংসদ নির্বাচনে জেলার চারটি আসনে ২ লাখ ১৬ হাজার ৭৮৬ জন ভোটার বেড়েছে। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯ হাজার ৮৯৯ এবং নারী ভোটার বেড়েছে ১লাখ ৬ হাজার ৯০৭ জন। কেন্দ্র বেড়েছে ২২টি এবং কক্ষ বেড়েছে ৪৪০ টি।

হবিগঞ্জ জেলার ৪টি আসনে ৯ উপজেলার ৬টি পৌরসভা ও ৭৮ ইউনিয়নে মোট ভোটার ১৪ লাখ ২৫ হাজার ৫৬৪ জন। এর মধ্যে ৭ লাখ ১০ হাজার ৩৫৯ পুরুষ ও ৭ লাখ ১৫ হাজার ২০৫ জন নারী ভোটার রয়েছে। চারটি আসনে ৬৩৩ কেন্দ্র ও ২ হাজার ৮৪৬ কক্ষ ভোটগ্রহণের জন্য নির্ধারণ করেছে কমিশন।

Manual2 Ad Code

দশম সংসদের পর জেলার ৪টি আসনে ভোটার বেড়েছে ১ লাখ ৮২ হাজার ২১৮ জন। এরমধ্যে পুরুষ ৯৬ হাজার ৯৩৬ জন এবং নারী ভোটার বেড়েছে ৮৫ হাজার ২৮২ জন। চারটি আসনে এবার কেন্দ্র বেড়েছে ৩টি এবং কক্ষ ২৭৫টি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code