কলকাতায় নিখোঁজ সাংবাদিক হারুন উদ্ধার

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮

কলকাতায় নিখোঁজ সাংবাদিক হারুন উদ্ধার

Manual4 Ad Code

ভারতের কলকাতা থেকে বাংলাদেশি সাংবাদিক সৈয়দ হারুন অর রশীদ নিখোঁজের ৬ দিন পর কলকাতা থেকেই পুলিশ উদ্ধার করেছে।

Manual5 Ad Code

সাংবাদিক হারুন সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসাবে পেশাগত দায়িত্বপালন করে আসছেন।

Manual1 Ad Code

তিনি শিল্পনগরী ছাতক পৌর শহরের নোয়ারাই আবাসিক এলাকার বাসিন্দা। উদ্ধারের পরপরই ওই সাংবাদিককে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ নভেম্বর) কলকাতার যাদবপুরের একটি নির্জন সড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় সেখানকার পুলিশ তাকে উদ্ধার করেছেন বলে কলকাতায় অবস।তাররত সাংবাদিক পুত্র সৈয়স রুমান রশীদ জামি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

Manual3 Ad Code

প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর সিলেটের ডাউকি ইমিগ্রেশন পয়েন্ট দিয়ে ভারতের শিলং হয়ে বড় ছেলে জামিকে সঙ্গে নিয়ে কলকাতায় যান সাংবাদিক হারুন।

কলকাতায় তার এক আত্মীয় চিকিৎসার জন্য বেশ কিছুদিন ধরে অবস্থান করায় তাকে দেখতে সেখানে যান বাবা-ছেলে।

১৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে কলকাতার যাদবপুর রেল স্টেশনে ছেলেকে বসিয়ে রেখে ডলার ভাঙানোর জন্য মানি এক্সচেঞ্জে গেলে সেখানকার ফেয়ার প্লেস এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে সেখানকার একটি থানায় জিডিও করেন তার স্বজনরা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code