ফেসবুকে ধর্ম বিরোধী স্ট্যাটাস শেয়ার করায় বিশ্বনাথের যুবক কারাগারে

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

ফেসবুকে ধর্ম বিরোধী স্ট্যাটাস শেয়ার করায় বিশ্বনাথের যুবক কারাগারে

Manual4 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) কে নিয়ে কটুক্তি মূলক স্ট্যাটাস শেয়ার করায় ক্লিনটন দেব রিগান (২৬) নামের এক যুবককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ।

ক্লিনটন দেব বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাবড়া গ্রামের মন্টু দেব’র পুত্র।

Manual3 Ad Code

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার এসআই মিজানুর রহমান জানান, ফেসবুক আইডিতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) কে নিয়ে শ্রী রুপক রায় নামের এক লোকের বিভিন্ন কটুক্তি মূলক স্ট্যাটাস ক্লিনটন দেব রিগান তার আইডিতে শেয়ার করে।

Manual5 Ad Code

এতে এলাকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করে এবং মুসলিম ও সনাতন ধর্মাবলম্ভীদের মধ্যে হাঙ্গা-দাঙ্গামা সৃষ্টি হওয়ায় আশংকা থাকায় অভিযুক্ত ক্লিনটন দেব রিগানকে গত ৫ জানুয়ারী আটক করা হয়।

Manual8 Ad Code

আটকের পর পেনাল কোডের ২৯৫ (ক) ধারায় নন এফআইআর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পরদিন জেলহাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code