মদ খেয়ে মাতলামি, বেঁধে রাখা হলো সিলেট-লন্ডন ফ্লাইটের যাত্রীকে! (ভিডিও)

প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯

মদ খেয়ে মাতলামি, বেঁধে রাখা হলো সিলেট-লন্ডন ফ্লাইটের যাত্রীকে! (ভিডিও)

Manual8 Ad Code

মদ খেয়ে করে মধ্য আকাশে মাতলামি, যাত্রীদের গালিগালাজ এবং এক পর্যায়ে একজনকে মারধর। সব মিলে হুলস্থূল অবস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। গত শুক্রবার (০৪ জানুযারি) ঘটনাটি ঘটেছিল।

বিজি-২০২ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট হয় ঢাকায় আসছিল। এর ভেতরেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানের ভিতরে মদ্যপান ওই যাত্রীকে বেঁধে রাখা হয়। শুক্রবার (১১ জানুয়ারি) দিনভর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।

Manual6 Ad Code

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ওই যাত্রী মদ খেয়ে মাতলামি করছিলেন। এক পর্যায়ে তিনি বিমানের এক যাত্রীকে মাথা দিয়ে আঘাত করেন। পরে বিমানের কেবিন ক্রু ও যাত্রীরা মিলে রশি দিয়ে তাকে সিটের সঙ্গে বেধে ফেলে।

ওই যাত্রীর নাম-পরিচয় জানা না গেলেও ভিডিওতে তার কথোপকথন শুনে ধারণা করা হচ্ছে তার বাড়ি সিলেটে।

Manual7 Ad Code

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগে মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ বলেন, ফ্লাইটটি আকাশে থাকা অবস্থায় একজন যাত্রী মদ্যপ ও অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন। তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। তাকে শান্ত ও নিবৃত করা যাচ্ছিল না। পরে তাকে ফ্লাইটে কোনো রকম আটকে রাখা হয়। ফ্লাইট সিলেটে অবতরণ করার পর আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করা হয়। তার নাম এবং পরিচয় আমার জানা নেই। তবে, দেখে ও কথা শুনে বাংলাদেশি অথবা বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক মনে হয়েছে।

অন্যদিকে, এই ফ্লাইটের যাত্রীদের কেউ কেউ অবশ্য বলেছেন, মাতাল এই যাত্রীর সাথে যে আচরণ করা হয়েছে তা অমানবিক। একজন কেবিনক্রু ঐ যাত্রীর গায়ে হাত তুলতেও দেখা গেছে। এ ধরণের পরিস্থিতি মোকাবেলায় বিমানের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।

Manual3 Ad Code

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code