সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯
অমর ২১শে ফেব্রুয়ারি আজ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার দাবিতে বাঙালির আত্মত্যাগের মহিমান্বিত এক দিন। বাঙালির আত্মগৌরবের স্মারক অমর একুশের প্রথম প্রহর থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মহান ভাষা শহীদদের। মধ্যরাতের পর মানুষের হৃদয় নিঙরানো ভালবাসার ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ মিনার।
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেটের নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ভরে ওঠে শহীদ মিনার প্রাঙ্গন।
রাত ১২টা ১ মিনিট বাজার সাথে সাথেই শহীদ মিনারের বেদিতে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন। ভাষাশহীদদের স্মরণে লাখো জনতা ফুল হাতে লাইনে দাঁড়িয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন। বিগত কয়েক বছর ভোরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হলেও এবার রাতের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে জেলা প্রশাসন।
প্রথমেই শহীদ মিনার বাস্তবায়ন কমিটি, এরপর মুক্তিযোদ্ধা সংসদ ফুলেল শ্রদ্ধা জানান। একে একে সিলেটের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সিলেট রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করছে।
একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকে কেন্দ্র করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলে পুলিশ প্রশাসন। নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে বসানো হয় পর্যাপ্ত সিসি ক্যামেরা। যান চলাচল বন্ধ নগরের চৌহাট্টা থেকে শহীদ মিনার মুখি জিন্দাবাজার সড়ক পর্যন্ত।
এদিকে, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে নাট্য পরিষদ আয়োজিত একুশের প্রভাতফেরিতে অংশ নিতে সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি