সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯
সিলেটের কানাইঘাটে সাড়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাসান আহমদ (২২) নামে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ আগষ্ট) কানাইঘাটের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন এলাকায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে তিনি ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
থানা পুলিশ ও শিশু মেয়েটির পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় একটি ইসলামি একাডেমীর দ্বিতীয় শ্রেণির ছাত্রী বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় একই গ্রামের মৃত মাসুক উদ্দিনের পুত্র একটি মসজিদের ইমাম হাফিজ হাসান আহমদ শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করে। তখন হাসান মেয়েটিকে একটি পেয়ারা হাতে দিয়ে ঘর থেকে বের করে দেয় এবং ঘটনাটি কাউকে বলতে মানা করে।
মেয়েটি বাড়ি ফিরে এ ঘটনা তার তার মাকে জানায়। পরে ওই মেয়ের বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই ধর্ষণের চেষ্টাকারী হাফিজ হাসান আহমদের বিরুদ্ধে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার ভোরে হাসান আহমদকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ। শিশুটিকে পুলিশি হেফাজতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, হাসান জকিগঞ্জ উপজেলায় মানিকপুর ইউনিয়নের উত্তর খলাধাপনিয়া গ্রামের একটি জামে মসজিদের ইমাম। ঈদ-উল-আযহার কয়েকদিন আগে সে কানাইঘাটে তার নিজ বাড়ীতে আসে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, ঘটনাটি জানার পর ধর্ষণের চেষ্টাকারী হাসান আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় ধর্ষণের চেষ্টার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি