রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র : সিলেটে রবার্ট মিলার

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র : সিলেটে রবার্ট মিলার

Manual6 Ad Code

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র। এই জনগোষ্ঠীকে ফেরত পাঠাতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে হবে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের ঐতিহাসিক কীনব্রিজ পরিদর্শন শেষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গণমাধ্যমে এসব কথা বলেন।

Manual1 Ad Code

তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র প্রধান দাতা হিসেবে কাজ করছে। এরই মধ্যে ৫৫০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। মিয়ানমারকে অবশ্যই তাদের দেশে এসব মানুষকে নিরাপদ ও সম্মানজনকভাবে ফিরিয়ে নিতে পরিবেশ তৈরি করতে হবে।

Manual4 Ad Code

তিনি জোর দিয়ে বলেন, মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে হবে এবং নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গেই থাকবে যুক্তরাষ্ট্র।

Manual1 Ad Code

পরিদর্শনকালে মিলারের সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিসিকের প্রধান নির্বাহী ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রকৌশলী শামছুল হক পাটোয়ারীসহ সিসিকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code