সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম, সম্পাদক নঈম নিজাম

প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৯

সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম, সম্পাদক নঈম নিজাম

Manual7 Ad Code

ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামকে সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামকে সাধারণ সম্পাদক করে সম্পাদক পরিষদের নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সম্পাদক পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কমিটির সহ-সভাপতি ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন। এছাড়া সহকারী সাধারণ সম্পাদক বণিক বার্তা সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ এবং কোষাধ্যক্ষ দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।

Manual2 Ad Code

কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে আছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

Manual5 Ad Code

দুই বছর মেয়াদি নতুন এই নির্বাহী কমিটি আগামী ১ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবে। ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এই কমিটির মেয়াদ শেষ হবে।

সংবাদপত্রের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সম্পাদকীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার লক্ষ্যে ২০১৩ সালে সম্পাদক পরিষদ প্রতিষ্ঠা করা হয়। সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সমকালের প্রয়াত সম্পাদক গোলাম সারওয়ার।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code