এখন বিমানে উঠলে গর্বে বুক ভরে যায় : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৯

এখন বিমানে উঠলে গর্বে বুক ভরে যায় : প্রধানমন্ত্রী

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন বিমানে উঠলে গর্বে বুক ভরে যায়। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সরকারি অফিসাররা যে যেখানেই যান, বাংলাদেশ বিমানেই যেতে হবে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

Manual1 Ad Code

আকাশপথে চলাচলের সময় যে রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট আছে, সেসব ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের বাংলাদেশ বিমানে ভ্রমণের নির্দেশনাও দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর বহু দেশ দ্রুত প্রবৃদ্ধি অর্জন করলেও তাদের মূল্যস্ফীতি বেশি। আমরা প্রবৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি ধরে রাখতে পেরেছি।

Manual8 Ad Code

Manual8 Ad Code

এরআগে বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ফিতা কেটে নতুন ড্রিমলাইনারটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হওয়া অত্যাধুনিক প্রযুক্তির চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করার পর বিমানটির ককপিটে কিছু সময়ের জন্য বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান বিমান বাহিনীর সাবেক এয়ার মার্শাল ইনামুল বারী, সচিব মহিবুল হক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদ্য নিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code