প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাতিসংঘে যাচ্ছেন সিলেটের সাংবাদিক নবেল

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাতিসংঘে যাচ্ছেন সিলেটের সাংবাদিক নবেল

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল।

Manual2 Ad Code

আজ (বৃহস্পতিবার) দিবাগত রাত ৩টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন তিনি।

শাহ্ দিদার আলম চৌধুরী নবেল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক এবং সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক। জাতিসংঘের অধিবেশনে সাংবাদিক নবেল সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিনিধিত্ব করবেন।

Manual4 Ad Code

জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার প্রাক্কালে সহকর্মী, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক নবেল।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code