এবার সিলেটে ‘হেলমেট’ ছাড়া মিলবেনা পেট্রোল

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

এবার সিলেটে ‘হেলমেট’ ছাড়া মিলবেনা পেট্রোল

Manual3 Ad Code

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মোটরবাইক চলাচলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে হেলমেট ব্যবহার ও দুইজনের বেশি আরোহী বহন না করতে কঠোর পদক্ষেপ নিয়েও কাজ হচ্ছিলো না। এবার ভিন্ন ও ব্যতিক্রমী এক পদক্ষেপ নিতে যাচ্ছে  সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

Manual7 Ad Code

‘নো হেলমেট, নো পেট্রোল’। অর্থাৎ হেলমেট ছাড়া কোন মোটরসাইকেল আরোহী আর পেট্রোল কিনতে পারবেন না। এ উদ্যোগ কার্যকর করতে ট্রাফিক বিভাগের সাথে পেট্রোল পাম্প মালিক সমিতিও একমত পোষণ করেছেন।

Manual2 Ad Code

‘নো হেলমেট, নো পেট্রোল’ কার্যক্রম  আগামী ১ অক্টোবর থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।

Manual2 Ad Code

তিনি জানান, দিন দিন মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। তার একমাত্র কারণ হলো বেপরোয়াভাবে চালানো ও হেলমেট ব্যবহার না করা। তাই বেপরোয়া মোটরসাইকেল ও হেলমেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বেশ কিছুদিন থেকেই অভিযান চলছে।

বর্তমানে কেউ যাতে কোনো অবস্থায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে না পারে সেজন্য ‘নো হেলমেট, নো পেট্রোল’ ঘোষণা দেয়া হয়েছে। ইতোমধ্যে পাম্প মালিক সমিতিও এ সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছেন।

এ ব্যপারে সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ মস্তফা কামাল  বলেন, বুধবার (২৫ সেপ্টেম্বর) ট্রাফিক বিভাগ আমাদের সাথে এ বিষয়ে সভা করে সহযোগিতা চেয়েছেন। সভায় আমরাও একমত পোষণ করেছি। আমরাও চাই এই কর্মসূচি চালু হোক। এখন ট্রাফিক বিভাগ অফিসিয়ালভাবে একটি চিঠি দিলেই আমরা তা কার্যকর করবো। আমরা হেলমেট ছাড়া কাউকে পেট্রোল দিব না।’

এদিকে এ উদ্যোগকে  সাধুবাদ জানিয়েছেন, সুধীমহলের অনেকেই তাদের মতে এতোদিন থেকে হেলমেট ব্যবহারে বাধ্যবাধকতা থাকলেও সেদিকে লক্ষ্য ছিলো না মোটরসাইকেল আরোহীদের। বিশেষ করে তরুণরা হেলমেট ব্যবহার না অভ্যাসে পরিনত হয়। এত সব সময় ঘটে দুর্ঘটনা। অবহেলায় আর অসচেতনতায় হেলমেট ব্যবহার করা না করলেও এখন বাধ্য হয়েই ব্যবহার করবে সবাই এমন ধারণা সংশ্লিষ্টদের।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code