নম্বরবিহীন সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ : সিলেটে কাদের

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৯

নম্বরবিহীন সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ : সিলেটে কাদের

Manual8 Ad Code

নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধে প্রশাসনকে আগে থেকেই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Manual2 Ad Code

এ সময় মন্ত্রী বলেন, করিমন, নসিমনসহ তিন চাকার যানবাহন মহাসড়কে চলবে না। এসব যানবাহন আমদানি বন্ধে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।

Manual1 Ad Code

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে সিলেটে সড়ক জোন অফিস ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

Manual8 Ad Code

ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের পরিচয়ে যারা অপকর্ম, দুর্নীতি ও চাঁদাবাজি করে জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে সেসব লোকদের বিরুদ্ধেই এসব অভিযান পরিচালিত হচ্ছে। ক্যাসিনোর টাকা যাদের কাছেই গেছে, সেটা বের করে ব্যবস্থা নেয়া হবে। এখানে কাউকে ছাড় দেয়া হবে না। এজন্য ঘর থেকেই আগে অভিযান শুরু করেছেন প্রধানমন্ত্রী।

Manual3 Ad Code

সিলেট-ঢাকা রোড ছয় লেন প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-সিলেট রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ছয় লেনে উত্তীর্ণ করার জন্য অনেক আগেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যাপ্ত ফান্ডিংয়ের অভাবে এতদিন কাজটি শুরু করা যায়নি। শীঘ্রই এটির কাজ শুরু হবে।

আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code