ভূমি অধিগ্রহণ: পররাষ্ট্রমন্ত্রীকে খাদিমপাড়া ইউনিয়নবাসীর স্মারকলিপি

প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

ভূমি অধিগ্রহণ: পররাষ্ট্রমন্ত্রীকে খাদিমপাড়া ইউনিয়নবাসীর স্মারকলিপি

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সরকারি গাইড লাইন না মেনে সিলেট-তামাবিল মহাসড়কের এক পাশের ভূমি অধিগ্রহণ করায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

 

শনিবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট সদর উপজেলার চা শ্রমিকদের মধ্যে সমাজসেবা অধিদফতরের অনুদানের চেক বিতরণকালে সিলেট-১ আসনের সাংসদ ড. এ.কে. আব্দুল মোমেনের হাতে ৪নং খাদিমপাড়া ইউনিয়নবাসী এই স্মারকলিপি প্রদান করেন।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

স্মারকলিপিতে উলে­খ করা হয়, সিলেট তামাবিল মহাসড়ক শুধু বাংলাদেশের নয়, বরং ইহা আন্তঃদেশীয় কানেকটিভিটি প্রকল্প। সরকারের এই প্রকল্পে আমাদের সর্বাত্মক সমর্থন রয়েছে। কিন্তু শুরুর দিকে রাস্তার জন্য উভয় পাশের জমি অধিগ্রহণের কথা বলা হলেও এখন এক পাশের জমি চিহ্নিত করায় মানুষের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

 

সড়কের উত্তর পার্শ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে রয়েছে মোহাম্মদীয়া কেন্দ্রীয় জামে মসজিদ, সানহিল জামে মসজিদ, বাইপাস কলুগ্রাম জামে মসজিদ, কাজি প্লেটি ফিড ফ্যাক্টরী, ৩ থানার বিদ্যুৎ উপকেন্দ্র, পেট্রোল পাম্প, মেসার্স এ.ই এন্টারপ্রাইজ, গ্যাস পাম্প, মেসার্স আর রহমান এন্ড সন্স সিএনজি ফিলিং ষ্টেশন ও এলপিজি ষ্টেশন যা জৈন্তিয়া, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলার যানবাহন জ্বালানির একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

 

পাশাপাশি এখানে রয়েছে প্রায় ১৩শ পরিবারের বসবাস।

Manual2 Ad Code

 

অধিগ্রহণের কাজে নিয়োজিত লোকজন শুরুর দিকে জানিয়েছিলেন রাস্তার দুই পাশেই ভূমি অধিগ্রহণ করা হবে কিন্তু অধিগ্রহণকালে তারা শুধুমাত্র উত্তর পাশের ভূমিই চিহ্নিত করে গেছেন। এ কারণে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাসহ ব্যবসা প্রতিষ্ঠান এ অধিগ্রহণকৃত এলাকায় পড়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য ঘোষণা রয়েছে, জমি অধিগ্রহণ ব্যাপারে যাতে জনগণের ক্ষতি কম হয়, সেদিকে সর্তক দৃষ্টি রাখতে হবে। প্রধানমন্ত্রীর সতর্ক বাণীর কোনই গুরুত্ব না দিয়ে এক পার্শ্বে অধিগ্রহনের মাপ দিয়ে সবুজ চিহ্ন দেয়। ফলে এলাকার জনসাধারণ মধ্যে চাপা  আতঙ্ক বিরাজ করছে।

 

এমতাবস্থায় অধিগ্রহণকৃত ভূমির মূল্য বর্তমান বাজার মূল্যের ৩ গুন, ব্যবস্থাপনা সমূহ ও মেশিনারীর মূল্য এবং ব্যবসা প্রতিষ্ঠান সমূহের মালামালের ক্ষতি পূরণ জমি অধিগ্রহণের ৬ মাস পূর্বে নগদে প্রদানের ব্যবস্থা নেওয়া হলে ভূক্তভোগী বিশেষ ভাবে উপকৃত হবেন।

 

এলাকাবাসীর সড়কের উভয় পার্শ্ব হতে ভূমি অধিগ্রহণ করে মহাসড়ক নির্মাণে কোন আপত্তি নেই, সরকারকে সর্বাত্বক সহযোগীতা প্রদান করতে আমরা সর্বদা প্রস্তুত।

 

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, মোহাম্মদীয়া কেন্দ্রীয় জামে মসজিদের পক্ষে শামসুদ্দিন কাপ্তান, ব্যবসায়ী কাওসার আহমদ, পারভেজ আহমদ, মনসুর আহমদ চৌধুরী, আব্দুল মওদুদ মজুমদার, এডভোকেট নাজিম রহমান, গোলাম মোস্তফা, এম. এ. হামিদ, স্বপন আহমদ, কাজী মামুনুর রশীদ, আশরাফ আহমদ, আবুল খায়ের প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code