সিলেটে ৫০ সেবা মিলবে ‘৩৩৩’ নাম্বারে

প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০১৯

সিলেটে ৫০ সেবা মিলবে ‘৩৩৩’ নাম্বারে

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : অনলাইনে জমির পর্চা, বিভিন্ন ধরণের লাইসেন্স প্রাপ্তি, ই-নামজারি, সামাজিক নিরাপত্তার সেবা সমূহ, নগর কৃষিকার্যক্রমসহ ৫০টিরও বেশি সেবা পাওয়া ‘৩৩৩’ নাম্বারে কল করে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

শনিবার (০৯ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

 

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠান চলাকালে একজন ব্যক্তি ‘৩৩৩’ নাম্বারে কল করে তার জমির পর্চার আবেদনও করেন।

 

Manual8 Ad Code

এ সময় বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘মানুষের কল্যাণই শেখ হাসিনার সরকারের একমাত্র লক্ষ্য। সেজন্য জনগণের ঘরে সেবা পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে। সিলেটের যেকোন প্রত্যন্ত অঞ্চল থেকে ৩৩৩ এ কল করলেই তিনি এসব সেবা পাবেন। কোন কাজের জন্য তাকে অফিসে আসতে হবে না।’

 

এটুআই’র উপ সচিব আশরাফুল আলম কল বলেন, ‘শুধু অফিসই নয়, সিলেট নগরবাসী ছাদ বাগান করতে চাইলে ৩৩৩ এ কল করে পরামর্শ, উপকরণ, গাছ, শ্রমিক ও কৃষি কর্মকর্তাদের সেবা বাসায় বসে পাবেন। এছাড়া মোবাইল নাম্বারে সাথে সাথে একটি এসএমএসও যাবে, যা দিয়ে তিনি আবেদনের অবস্থা সর্ম্পকেও জানতে পারবেন।’

 

অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ, সিলেট রেঞ্জের ডিআইজ কামরুল আহসান, সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার পরিতোষ ঘোষ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code