‘সিভিএফ’র প্রেসিডেন্টের দায়িত্ব নিতে রাজি প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৯

‘সিভিএফ’র প্রেসিডেন্টের দায়িত্ব নিতে রাজি প্রধানমন্ত্রী

Manual2 Ad Code

ফাইল ছবি

 

সুরমা মেইল ডেস্ক : ক্লাইমেট ভালনারেইবল ফোরামের (সিভিএফ) প্রেসিডেন্টের দায়িত্ব নিতে রাজি হয়েছেন শেখ হাসিনা। স্পেনের রাজধানী মাদ্রিদে ২৫তম বার্ষিক কনফারেন্স অব পার্টিস (কপ-২৫) সম্মেলনে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রস্তাব দেওয়া হলে তিনি প্রস্তাবে রাজী হন।

 

সোমবার (০২ ডিসেম্বর) স্পেনের রাজধানী মাদ্রিদে ২৫তম বার্ষিক কনফারেন্স অব পার্টিস (কপ-২৫) সম্মেলনের উদ্বোধনী দিনে মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিলডা হাইন (Hilda Heine) প্রধানমন্ত্রীকে এ প্রস্তাব দেন। পরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সংবাদ সম্মেলনের মাধ্যেমে বিষয়টি জানান।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সবাই যদি চায় তাহলে তিনি সিভিএফ’র প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।

 

সিভিএফ ফোরাম বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় কাজ করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করে। মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট হিলডা হাইন সিভিএফ’র বর্তমান প্রেসিডেন্ট।

 

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code