জাফলংয়ে পাগলের ছদ্মবেশে কে এই ব্যক্তি?

প্রকাশিত: ৩:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯

জাফলংয়ে পাগলের ছদ্মবেশে কে এই ব্যক্তি?

Manual1 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা : বেশ কিছুদিন ধরে সিলেটের জাফলংস্থ তামাবিল স্থলবন্দর এলাকায় এক অদ্ভুত পাগলের দেখা মিলেছে। যিনি কিনা পাগলের বেশে থাকলেও প্রায় সাধারণ মানুষের মতই চলাফেরা করেন।

Manual4 Ad Code

 

স্থানীয়দের দাবি প্রায় বছর তিন এক ধরে এই ব্যক্তিকে সিলটের তামাবিল স্থলবন্দর এলাকায় দেখা যাচ্ছে। তামাবিলের সরকারি যাত্রী ছাউনিতে সে বসবাস করে। নোংরা ছেড়া কাপর, লম্বা জটের চুল আর মুখভর্তি দাড়ি। দেখে যে কারোই মনে হবে সে নিশ্চই বড় মাপের পাগল। কিন্তু এই ধারনাটি ভুল বলেই দাবি করছেন স্থানীয় ৯০ শতাংশ মানুষ। কেননা- এই পাগলের রয়েছে বেশ কিছু রহস্য, যা অন্যান্য পাগলের থেকে ঠিক বিপরীতে।

 

প্র‍থমত; সে কারো থেকে কোন প্রকার খাবার ও টাকা পয়সা নেয় না। দ্বিতীয়ত; সে অন্যান্য সাধারণ মানুষের মতই তামাবিলের ‘সালমা রেষ্টুরেন্ট, তিন ভাই রেষ্টুরেন্ট ও আল-কাওসার রেষ্টুরেন্টে’ সপ্তাহিক চুক্তিতে খাওয়া-দাওয়া করে এবং সপ্তাহ শেষেই নতুন কড়কড়ে টাকা দিয়ে বিল পরিশোধ করে। আর এতে আশ্চর্যের ব্যাপার হলো যে, ওই ব্যক্তিটির মুখের ভাষা হিন্দি হলেও সে যে কোন বাংলা বুঝে এবং বাংলাদেশী টাকাতেই বিল পরিশোধ করে।

 

Manual1 Ad Code

কেউ তাকে বাংলায় গালিগালাজ করলে তাও বুঝে। কিন্তু হিন্দি এবং মারাঠি ভাষায় এর জবাব দেয়। এছাড়াও আরও কিছু কারণে এলাকাবাসীর সন্দেহে আসে পাগলটি।

 

Manual2 Ad Code

এলাকাবাসীর ধারণা, সে ভারতীয় গোয়েন্দা সংস্থা, ফেরারি আসামি অথবা রাষ্ট্রবিপক্ষী জঙ্গি সংগঠনের লোক।

 

Manual5 Ad Code

এ সপ্তাহে সিলেট-তামাবিল মহাসড়কের সিসি ঢালাইয়ের কাজে যাত্রী ছাউনিটি ভাঙ্গা পরলে সে সিএমবির লোকের সাথে ব্যাপক উত্তেজনা দেখায়। বর্তমানে সে যাত্রী ছাউনির পাশে সালমা রেষ্টুরেন্টের সামনে একটা ভাঙ্গা চালার নিচে বসবাসরত আছে।

 

তার অদ্ভুত সব আচরণ দেখে এলাকাবাসী উদিগ্ন। এনিয়ে কথা হয় স্থানীয় এক গণমাধ্যম কর্মীর সাথে। এসময় পাগল হিন্দি ভাষায় জানায়, ‘ইয়ে বাংলাদেশ কাবি ডেড হুয়া, ইয়ে বাংলাদেশ নেহি। আবি ইন্ডিয়াকা মজবুর হ্যায়।’ এই বলে সে উত্তেজিত হয়ে পড়লে আর কোন প্রশ্ন না করেই তিনি অবস্থান ত্যাগ করেন।

 

তামাবিলের জনসাধারণের দাবী অদ্ভুত আচরণকারি এই পাগলকে যেন স্থানীয় প্রশাসন তলব করে খতিয়ে দেখেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code