চমকে নয় ,থমকে যান

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

চমকে নয় ,থমকে যান

Manual7 Ad Code
মোঃ হুমায়ুন রশিদ তারেক: মরণঘাতি করোনা ভাইরাস আজ পুরো বিশ্বের জন্য অশান্তির কারণ হয়ে দাড়িয়েছে । বিশ্বের অধিকাংশ দেশকে পুরোপুরি নাজেহাল করে দিয়েছে প্যান্ডামিক এ ভাইরাসটি । বাংলাদেশেও এর প্রভাব কম নয় । মাত্রাতিরিক্ত ঘনবসতিপূর্ণ এই দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তেই আছে । বিশেষজ্ঞদের মতে, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে একাধিক ব্যক্তির সংক্রমিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ইতিমধ্যে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে । গত ৮ মার্চ ২০২০ইং তারিখে বাংলাদেশে প্রথম ১ জন করোনা রোগী শনাক্তের মধ্য দিয়ে আজ ৮ জুন ২০২০ইং তারিখে ০৩ (তিন) মাসে বাংলাদেশে এ ভাইরাসটি বর্তমানে কতটুকু ভয়ংকর রুপ ধারন করেছে তা নিম্নে উপস্থাপন করা হলঃ
৮ এপ্রিল ২০২০, উক্ত দিনে (২৪ ঘন্টায়) আক্রান্ত রোগীর সংখ্যা ৫৪ জন, সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ২১৮ জন
৮ মে ২০২০, উক্ত দিনে (২৪ ঘন্টায়) আক্রান্ত রোগীর সংখ্যা ৭০৯ জন, সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৩১৩৪ জন
৮ জুন ২০২০, উক্ত দিনে (২৪ ঘন্টায়) আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৪৩ জন, সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫৭৬৯ জন
(প্রথম এক মাসে অর্থ্যাৎ ৮ এপ্রিল ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ৫৪ জন এবং উক্ত দিনে সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২১৮ জন । টেস্ট বৃদ্ধির সাথে সাথে তার ঠিক এক মাস পর অর্থ্যাৎ ৮ মে ২০২০ইং তারিখে ০২ (দুই) মাসের ব্যবধানে বাংলাদেশে ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ৭০৯ জন যা গত মাসের তুলনায় ১৩ গুণ বেশি এবং উক্ত দিনে সারা বাংলাদেশে সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৩১৩৪ জন যা গত মাসের তুলনায় ৬০ গুন বেশি । দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া বাংলাদেশে এ ভাইরাসের হিসাব পর্যবেক্ষন করলে বুঝা যাচ্ছে যে, তিন মাস পর আজ বাংলাদেশে ২৪ ঘন্টায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৪৩ জন এবং আজকের দিনে সারা বাংলাদেশে সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৬৫৭৬৯ জন যা গত দুই মাসের তুলনায় ৫ গুন বেশি ।
আজ আমাদের প্রিয় মাতৃভূমিতে এ ভাইরাস কতটুকু গ্রাস করেছে, উল্লেখিত চার্ট অবলোকন করলে নিঃসন্দেহে আঁচ করতে পারবেন । প্রাণঘাতি করোনা ভাইরাসটি আমাদের দেশে আগামী দিনে কী পরিমাণ আধিপত্য বিস্তার করবে তা এখন দেখা আমাদের সময়ের ব্যপার মাত্র । ইতিমধ্যে আমরা নিজেরাই অনেক মূল্যবান সময় পার করে এসেছি । লকডাউন অমান্য করে আমরা ঠিকই বাহিরে বের হয়েছি, নিজেকে ঝুঁকির মধ্যে জেনেও আত্বীয় স্বজনের জন্য বেশ জমজমাট কেনাকাটা করেছি । ফলশ্রুতিতে প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিনের ন্যায় স্বাস্থ্য অধিদফতরের আজকের (০৮/০৬/২০২০ই) সংবাদ সম্মেলনটি রীতিমত আমাদেরকে অবাক করে দিয়েছে । করোনা ভাইরাসের উর্দ্ধমুখি এ চিত্র দেখে আজ আমরা চিন্তিত । হতাশ হওয়ার মতন একটা পরিবেশ আমাদেরকে এখন দেখতে হচ্ছে । বেঁচে থাকার জন্য হতাশ হলে হবেনা আবার চলমান পরিস্থতিকে সামাল দিতে গিয়ে ভেঙ্গে পড়লেও চলবেনা । আমাদের হাতে এখন যতগুলো সময় রয়েছে, এগুলোকে কাজে লাগিয়ে আত্ম সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি সরকার কর্তৃক প্রণীত স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক যেখানেই আছি সেখানেই যেন এখন থেমে থাকি । এ থেমে থাকা মানে বেঁচে থাকার জন্য, নিজেকে ও অন্যকে সুরক্ষা করার সাময়িক থমকে যাওয়া মাত্র ।
নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশের আশায় চমকে যাওয়ার মতন কোন কিছু ঘটার আগে, আমরা যেন এখনই থমকে যাই ।

বিথী

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code