তরুণ প্রজন্মের নাঈম

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২০

তরুণ প্রজন্মের নাঈম

Manual8 Ad Code
সুরমামেইলডটকম: এক তরুণ যোদ্ধার কথা, তরুণ প্রজন্মের এক মানবিক যোদ্ধা, তরুণ সমাজকর্মী  নাঈম। সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ প্রজন্মের এক পরিচিত মুখ সমাজকর্মী আল আমিন আহমেদ নাঈম।বর্তমান দুর্যোগকালীন সময়ে সারাবিশ্ব এখন করোনা মহামারী তে থমকে আছে, একেবারে স্থবির বলা যায়। তারমধ্যে সিলেট-সহ বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন গুলো ভিন্ন ভাবে শুরু করে দিয়েছে। করোনা ভাইরাস জনিত কারনে বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে শ্রমজীবী ও নিম্ন মধ্যবিত্ত, এবং মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে নাঈম নিজ উদ্যোগে ও রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন সহ আরও কয়েকটি সংগঠন নিয়ে যৌথভাবে কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত। করোনা ভাইরাসের প্রথম থেকে, রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মধ্যবিত্ত ফ্যামিলি খুঁজে খুঁজে তাদের বাসায় নিয়ে পৌছে দিচ্ছে উপহার সামগ্রী। নিজের সুরক্ষা বজায় রেখে সিলেট শহরের অলিতে গলিতে দিনের আলোতে, রাতের অন্ধকারে মধ্যবিত্ত ফ্যামিলি ও প্রতিবন্ধী ব্যক্তি খুঁজে ত্রান সহায়তা ও শিশুদের জন্য ঈদের জামা দিয়ে আসতেছেন।
এবিষয়ে নাঈম জানান, করোনা ভাইরাসের প্রথম দিকে উদ্যোগ নেই যে অন্তত কিছু মানুষের জন্য হলেও ভালো কিছু করবো। পরিচিত বিত্তবান মানুষের আর্থিক সহায়তায় ও রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু’র অক্লান্ত পরিশ্রমে এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে আছি।করোনা ভাইরাস শুরু থেকেই এখন অবধি সিলেট শহরের মধ্যবিত্ত পরিবারের খুঁজে খুঁজে তাদের বাসায় পৌছে দেই খাদ্য সামগ্রী ও রহমজানের প্রয়োজনীয় সামগ্রী এবং পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করার জন্য শিশুদের মধ্যে দেই ঈদ উপহার। কারন মধ্যবিত্ত পরিবার না পারে কাউকে কিছু বলতে, না পারে কিছু সইতে। তাই সামাজিক দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে দাড়াই।
আল আমিন আহমেদ নাঈম বাংলাদেশের বিভিন্ন সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সাথে জড়িত তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো।
* সহ-সাধারণ সম্পাদকঃ রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন
*ক্রিকেট বিষয়ক সম্পাদকঃ সিলেট ব্লাইন্ড ক্রিকেট ক্লাব
*সিলেট বিভাগীয় প্রতিনিধিঃ ভোক্তা অধিকার আন্দোলন
*সাবেক নির্বাহী পরিচালকঃ ওয়াকার ফাউন্ডেশন বাংলাদেশ
*প্রধান সমন্নয়কারি সিলেট বিভাগঃ কার ফ্রী সিটি’স এলায়েন্স
*সিলেট ডিভিশনাল লিডঃ জাতীয় সারথী নিউজ পোর্টাল
*প্রচার সম্পাদকঃ হিউম্যান রাইটস হেলথ্ এন্ড এডুকেশন সোসাইটি
*সহ-সভাপতিঃ ইউনিক সোসাইটি বাংলাদেশ
*আহবায়কঃ আর নয় অবহেলা চাই সবার জন্য ভালোবাসা
*ভলান্টিয়ারঃ সেভ সিলেট
*মেম্বারঃ এস.এ.অ ফাউন্ডেশন।
যারা মানবতার কল্যাণে কাজ করে তারাই মহৎ মনের অধিকারী। মানবসেবা করা সকলের পক্ষে সম্ভব হয়না। যাদের মন বিশাল তারাই এধরনের কাজে সর্বাক্ষণ নিয়োজিত থাকেন। সমাজের সবাই যদি এইরকম কাজ করতো তাইলেই সমাজ আরো সমৃদ্ধশালী হতো। করোনা ভাইরাসে সংক্রমণে আতংকিত না হয় গুজবে কান না দিয়ে সচেতন হই। ঘরে থাকি নিরাপদে থাকি সুস্থ থাকি, দেশকে সুস্থ রাখি।
বিথী
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code