সিলেটে যোগদানে পুলিশ সুপার ফরিদের সফলতার ১বছর

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

সিলেটে যোগদানে পুলিশ সুপার ফরিদের সফলতার ১বছর

Manual4 Ad Code

সুরমামেইলডটকম:  সিলেটের জনপ্রিয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দীন আহমদ একটি সাহসী ও মেহনতি সম্মুখযোদ্ধা সৈনিকের নাম। যিনি সিলেটে পুলিশকে নিয়ে সৃস্টি করছেন ইতিহাসের নতুন অধ্যায়। আশার প্রদীপ জ্বেলে দিয়েছেন জনতার মনে। ভালোবাসায় কেড়ে নিয়েছেন সিলেটবাসীর মন। যার আন্তরিকতা, দক্ষ ও সাহসিকতায় উজ্জল হচ্ছে পুলিশ বাহিনীর ভাবমূর্তি। যা অতিতে ছিল না। পুলিশ সুপার মুহাম্মদ ফরিদ উদ্দিন, আস্থা ও ভরসার এক বাতিঘর। আমজনতার মধ্যে এক সমীহের নাম যেন তিনি। কথায় কাজে অমিল খোঁজে পায়নি কেউ। কাজের বলিষ্টতায় মানুষের মধ্যে আজীবন স্মরনীয় হয়ে থাকবেন তিনি, তৃপ্তির গর্বিত আ্ওয়াজ তাকে নিয়ে অনেকের মাঝে। সেবার এক অনন্য অইকন হয়ে দাড়িয়েছেন তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। সিলেট জেলার সর্বজনের কাছে এক জননন্দিত নাম। ২০১৯ সালের ২৪ জুন তিনি সিলেট জেলার পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর অল্প কিছুদিনের মধ্যেই পুলিশ বিভাগেও সিলেটের জনগণের নিকট তিনি ঘনিষ্ট হয়ে যান তার কাজের মাধ্যমে। সহজ সরল নিরীহ জনগণের পুলিশি সেবা প্রাপ্তির সহজলভ্যতা এখন অত্র জেলার মানুষের মুখে মুখে। তাঁর অসাম্য কর্মপ্রচেষ্টায় দেশ ও জাতির কাছে দৃশ্যমান।

Manual6 Ad Code

এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ পিপিএম যোগদানের পর থেকেই সিলেট জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন তরুণ এই অফিসার। বিশেষ করে থানা গুলোতে নাগরিকদের আইনী সেবা দিতে তিনি অফিসার ইনচার্জদের প্রতি কড়া নির্দেশ দেন।

জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে এলাকার সকল শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা সমাবেশ করে জঙ্গি ও গুজব বিষয়ে মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছেন তিনি। মাদক, সন্ত্রাস, ডাকাত সহ অপরাধীদের বিরুদ্ধে চিরুনী অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে।

সিলেটের ইতিহাসে তিনিই একমাত্র পুলিশ সুপার যার উদ্যোগে সিলেট জেলা পুলিশের মাধ্যমে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান ২২৯ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছেন। সিলেটের ডিআইজি, কমিশনার, এসপিসহ পুলিশের পদস্থ কর্মকর্তা ও জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগন একই সাথে বসে দুপুরের খাবারের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাগনের অশ্রুসিক্ত ভালবাসায় প্রশংসিত হন এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে বিভিন্ন ধরনের পোশাক প্রদানে তিনি ভীষণ প্রশংসা কুড়ান। মাত্র একশত টাকা খরচের মাধ্যমে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেয়ায় দেশব্যাপী আলোচনায় নিজের স্থান করেন তিনি। পুলিশে নিয়োগ ও রদবদলে নেই তার টাকার কোনো চাহিদা। তার সততা, কর্মদক্ষতা ও নিষ্টার ফল ভোগ করছেন সিলেটবাসী। তার নিয়োগের পর থেকে সিলেটের থানাগুলোতে জিডি ও অভিযোগে কোন টাকা লাগে না। পুলিশিং কোন ধরনের হয়রানি নেই বললেই চলে।

Manual2 Ad Code

পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহনের পর কাজ ও কর্মে সিলেটবাসীকে চমকের পর চমক দেখান তিনি। পৃথকভাবে প্রতিটি থানা পরিদর্শন ও থানার আওতাধীন এলাকার সার্বিক দিক বিবেচনা করে তৈরি করেন প্রতিটি থানায় একেকটি টিম।

মোহাম্মদ ফরিদ উদ্দীন বলেছিলেন, সিলেটে হয় দুর্নিতি ও ঘুষ থাকবে না হয় আমি থাকবো, বেঁচে থাকার জন্য টাকার দরকার আছে এটা ঠিক তবে আমার এক টাকাও হারাম কিংবা অবৈধ টাকার দরকার নেই। আমার শেষ নিশ্বাসের আগেও যেন এক টাকা হারাম খেতে না হয় আল্লাহর কাছে এটাই আমার চাওয়া।

Manual7 Ad Code

পুলিশ সুপার হিসেবে সিলেটে যোগদানের পর থেকে বেশ কয়েকটি আলোচিত ঘটনার তথ্য উৎঘাটন, জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে গুজব প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করেন। বর্তমানে তিনি সিলেটের মানুষের কাছে হয়ে উঠেছেন একটি আস্থা, ভালবাসা ও নির্ভরতার প্রতীক। একজন পুলিশ কর্মকর্তার মূল কাজ জনগণের সেবা করা। বিপদাপদে তাদের পাশে থাকা পুলিশের সকল কর্মকর্তা সে দায়িত্ব পালন করেন। কিন্তু এসপি ফরিদ উদ্দিনের দায়িত্ব পালনে রয়েছে আলাদা কৌশল, সততা, নিষ্টা ও পরিস্থিতির ক্ষেত্র বোঝে সময়োচিত পদক্ষেপ গ্রহন। এসপি ফরিদ উদ্দিন সাধারণ মানুষের প্রত্যাশিত সেবাকে দ্রুত জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দেন অনন্য কৌশলে।

তিনি তার কর্মদক্ষতা দিয়ে প্রমাণ করেছেন পুলিশ জনগণের প্রকৃত বন্ধু। যা আগে কখনো কেউ দেখেনি। করোনার আক্রমন হতে পুরো জেলাবাসীকে মুক্ত রাখতে তার অবদান অতুলনীয় ও প্রশংসনীয়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন,শক্ত হাতে সন্ত্রাস দমনসহ নানা কর্ম দক্ষতামূলক কাজে প্রমাণিত হয়েছে তার দূরদর্শিতার।

করোনা ভাইরাসের সংক্রমনের ঝুকিতে যখন পুরো বাংলাদেশে সরকারী ছুটি চলছে তখন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন ও তার বাহিনী বিভিন্ন এলাকার দিনমজুর, অসহায়, হতদরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ বিতরণ করে করছেন। মাইক হাতে রাস্তার মোড়ে দাড়িয়ে জনসাধারনকে সচেতন করার চেস্টা করছেন।

খাদ্য সংকটে থাকা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের সহায়তা দিচ্ছে তার পুলিশ। শুধু ঘোষনা নয়,বাস্তবে ঘরে ঘরে পৌছে দেয়ার দায়িত্ব্ও নিয়েছেন তিনি। শুধু এক ফোন (০১৭৬৯-৬৯২ ৯৭৮) কল করেই জানিয়ে দিতে হবে প্রয়োজন। না হলে ফেসবুকের মেসেঞ্জারে কেউ যোগাযোগ করলেই এই খাদ্য সহায়তা বাড়িতে পাঠানো হবে, জানান সিলেটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন।

Manual2 Ad Code

মানুষ চিরদিন বেঁচে থাকে না, বেঁচে থাকে তার কর্ম। মানুষ যদি ভালো কাজ করে তবে ঢোল পিটিয়ে তা প্রকাশ করতে হয় না। সেখানের বাতাসের সাথে ভেসে বেড়ায় তার কর্ম। আর খারাপ কাজ করলে যতই চাপাচাপি কর না কেন লোকালয়ের লোকমুখে তা ভেসে বেড়ায় প্রতিনিয়তই। তেমনি একজন ভালো দক্ষকর্মট দেশপ্রেমিক সিলেটের মাটি ও মানুষের সাথে মিশে কাজ করা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ্জালাল (র:), হযরত শাহ্ পরান (র:) এর পূণ্যভূমি সিলেটে আসার পর থেকে দীর্ঘ একবছর ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সীমান্ত এলাকায় জুয়া, মদ, গাঁজা, হেরোইন, চুরাচালান, চুরি-ডাকাতিসহ অপরাধীদের বিরুদ্ধে আলোচনার ঝড় তুলেছেন জেলা জুড়ে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার(সদর- মিডিয়া) মোঃ লুৎফর রহমান বলেন,এসপি ফরিদ উদ্দিন পিপিএম স্যার সিলেট জেলায় যোগদান করার পর থেকেই পাল্টে গেছে সিলেট জেলা পুলিশ বাহিনীর সকল কার্যক্রম। আমরা যে যেই লেভেলেই পেশাগত দায়িত্ব পালন করি না কেন সব কিছুর মূলে রয়েছে মানব কল্যাণ। যথাযথ ভাবে মানব কল্যাণ করাটাই মূল দায়িত্ব, সেই দৃষ্টিকোন থেকেই পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন স্যারের প্রতিটি কাজে কর্মে এরকম চিত্র ফুটে উঠছে। মানব কল্যাণে স্যারের গৃহীত পদক্ষেপ গুলো সিলেট জেলা পুলিশের সকল সদস্যসহ সমাজের অনেকেই অনুকরণ করবে বলে আশা রাখছি।
আমরা গর্বীত এমন একজন এসপি মোহ্ম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের মতো মহত গুনের মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ পেয়েছি বলে। ক্ষুদ্র জীবনে আমি অনেকের সাথে কাজ করার সৌভগ্য হয়েছে কিন্তু এসপি ফরিদ উদ্দিন পিপিএম স্যার উনার মানবিকতার ধারা অব্যাহত রেখে অভিজ্ঞতা ও আধুনিকতাকে কাজে লাগিয়ে যে ভাবে এগিয়ে নিচ্ছেন সিলেট জেলা পুলিশকে তা সত্যি দৃষ্টান্ত রাখার মতো। আমি ও সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে স্যারের সিলেটে যোগদানের সফলতার একবছর পূর্তি উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ। আমি উনার দীর্ঘ আয়ু কামনা করি। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন।

এদিকে একাধিক সংবাদ কর্মীরা জানিয়েছেন, সনামধন্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বিপিএম মহোদয়ের সিলেট যোগদানের এক বছর পূর্তি উপলক্ষে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা প্রত্যেক পুলিশ সদস্যদের মধ্যে মোহাম্মদ ফরিদ উদ্দীন মহোদয়ের মতো মানবিকতা ও মহানুভবতা দেখতে চাই। তাহলেই পুলিশকে মানুষ শত্রু হিসেবে নয় বন্ধু হিসেবে অন্তরে স্থান দিবে।

বিথী

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code