সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেটকে মাদকমুক্ত করতে সবার সহযোগীতা ও মাদক ব্যবসায়ীদের তথ্য চাইলেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন। শুক্রবার (১৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে এসপি বলেন, বাংলাদেশ পুলিশের মান্যবর আইজিপি ড. বেনজীর আহমদ বিপিএম (বার) স্যারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় সিলেট জেলা পুলিশও বদ্ধপরিকর।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলাকে মাদক মুক্ত করতে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা নেয়া হয়েছে। সেই সাথে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য জেলা পুলিশের সকল থানা এবং অন্যান্য ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে। সেই সাথে করোনা পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি মাদকের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ।
সিলেট জেলার সুধীজনের প্রতি অনুরোধ তিনি বলেন, দেশের বৃহৎ স্বার্থে এবং সম্ভাবনায় তরুন প্রজন্মকে বাঁচাতে প্রত্যেক এলাকার মাদক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি, তাদের আশ্রয় দাতাসহ মাদক সেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগীতা করার আহ্বান জানান। যারা তথ্য দিয়ে সহযোগীতা করবেন তাদের ব্যাপারে শতভাগ গোপনীয়তা রক্ষা করা হবে। আপনাদের সকলের আন্তরিক সহযোগীতায় পূন্যভূমি সিলেট জেলাকে অচিরেই মাদক মুক্ত করব, ইনশাআল্লাহ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি