সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে সিলেটে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহিলাবিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেটে জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম।
সম্মাননাপ্রাপ্ত পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী স্বর্ণলতা রায়, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সৈয়দা শিরীন আক্তার সফল জননী রহিমুন নেছা চৌধুরী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা হোসনে আরা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা বীথিকা দত্ত। তাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পর্যায়ে রোকেয়া পদকপ্রাপ্ত সাবেক মহিলা সাংসদ জেবুন্নেছা হক, জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি