‘হাতুড়ি’ তোমাকে ধন্যবাদ

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১

‘হাতুড়ি’ তোমাকে ধন্যবাদ

Manual6 Ad Code

শিপার চৌধুরী : প্রিয় “হাতুড়ি” তোমাকে অসংখ্য ধন্যবাদ, বন্দরবাজার এলাকার মানুষের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটেছে তোমার মাধ্যমে। যেখানে জেল কর্তৃপক্ষকে বার বার অবহিত করেও কোন ফলপ্রসূ রেজাল্ট আসেনি।

 

উল্লেখ্য, সিলেট নগরীর বন্দর বাজারস্থ রংমহল টাওয়ারের পাশে জেলের পরিত্যক্ত বিল্ডিংয়ে তীর নামক জুয়া, মদ, গাঁজা, হেরোইন সেবন এমনকি পতিতা পর্যন্ত ব্যবসা চলে। পথযাত্রীদের বিভিন্ন রকম হয়রানির সম্মুখীন হতে হতো প্রতিমুহূর্তে। সিলেটের প্রশাসন ও জনগণসহ যা উৎখাত করতে পারেনি, তা উৎখাত করতে পেরেছেন সাহসী সাংবাদিক- পাঠকপ্রিয় ‘সুরমা মেইল ডটকম’র সম্পাদক মণ্ডলীর সভাপতি, দৈনিক আমাদের কন্ঠ’র সিলেট ব্যুরো চিফ মোহাম্মদ হানিফ।

 

বিভিন্ন সময়ে এই এলাকায় নির্যাতিত মানুষেরা বিভিন্ন উপায়ে সাংবাদিক হানিফকে অভিনন্দন ও দোয়া জানিয়েছেন এমন একটি সাহসী উদ্যোগের জন্য। কিন্তু অবাক কন্ঠে বলতে হচ্ছে জুয়াড়িরা সাংবাদিক হানিফকে ছিনতাই করে ক্ষ্যন্ত হয়নি তারা তাকে প্রাণ-নাশেরও হুমকি দিয়ে যাচ্ছে।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

এ সম্পর্কি সংবাদ

 

এ বিষয়ে সাংবাদিক হানিফের সাথে আলাপ-কালে জানা যায়, এই সকল অপকর্মের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা তাকে ছুরি ধরে ছিনতাই করে তার সাথে থাকা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তিনি আইনের আশ্রয় নেয়ার কারনে ছিনতাইকারীদের সহযোগী সন্ত্রাসী বাহীনি তাকে প্রানে মারার হুমকি দেয়। তবুও তিনি অটল মরতে হয় মরবো কিন্তু এখানে তীর নামক জুয়া, মদ, পতিতা এগুলো হতে দেবোনা। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়- যার নাম্বার ৭৬/২১।

 

এবিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জানান, বেশ কিছু মৌখিক অভিযোগ পেয়ে কয়েকবার অভিযান দিয়ে কয়েকজনকে আদালতে পাঠিয়েছি কিন্তু আইনি ফাক ফুকরে কম সময়ে ওরা আবার বের হয়ে তাদের কার্যক্রম শুরু করে দেয়। তবে এইবার সাহসী সাংবাদিক হানিফের অভিযোগের ভিত্তিতে দ্রুত বিচার আইনে মামলা নিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্হা করা হবে। যাতে তারা ভবিষ্যৎ শিক্ষা নিয়ে বের হতে পারে।

Manual7 Ad Code

 

আরেকটি বিষয় জেনে বিস্মিত- বেশ কিছু তদবির এসেছে ছিনতাইকারীদের পক্ষে যাতে মামলাটি আমলে যেন নেওয়া না হয়। শেষমেশ যখন মামলা রেকর্ড হয়ে গেলো তখন হানিফের কাছে কয়েকজন সাংবাদিক ও বেশ কিছু নেতা নামধারী লোক অনুরোধ জানালেন আপোষ মিমাংসার জন্য।

Manual2 Ad Code

 

এবিষয়ে এলাকাবাসী জানান, আমরা মুক্ত হয়েছি এমন অসহনীয় পরিস্থিতি থেকে একজন সাহসী সাংবাদিক হানিফ সাহেবের কারনে, মহান আল্লাহতালা তাকে সুস্থতার সাথে নিরাপদে রাখুন।

 

সরেজমিন ঘুরে দেখা গেলো বন্দর বাজার রংমহল টাওয়ার এলাকায় একই ধ্বনি হাতুড়ির জয় হয়েছে। জয় হাতুড়ি।

 

লেখকটি ‘মোহনা টেলিভিশন’র সিলেট ব্যুরো প্রদান শিপার চৌধুরীর ফেসবুক আইডি থেকে নেওয়া।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code