সিলেটের পর্যটন শিল্প বিকাশে ক্ষুদ্র বিনোয়গ খুবই গুরুত্বপৃর্ণ : দেবজিৎ সিনহা

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২১

সিলেটের পর্যটন শিল্প বিকাশে ক্ষুদ্র বিনোয়গ খুবই গুরুত্বপৃর্ণ : দেবজিৎ সিনহা

Manual4 Ad Code

সিলেট : সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা বলেছেন, সিলেটের পর্যটন শিল্প বিকাশে ক্ষুদ্র বিনোয়গ খুবই গুরুত্বপৃর্ণ। কারন সম্মেলিত প্রচেষ্টাতে ঝুঁকি কম থাকে। সিলেট পর্যটন শিল্পের জন্য খুবই সম্ভাবনাময় একটি অঞ্চল। এখানে বিনিয়োগে তেমন ঝুঁকি নেই। ইতিমধ্যে সিলেটের পর্যটন শিল্পের বিকাশে জেলা পরিষদ বিভিন্ন অবকাঠামো নির্মান করেছে। সুতরাং সরকারের পাশাপাশি এই শিল্পে ব্যাপক বেসরকারি বিনিয়োগ প্রয়োজন।

 

তিনি আরো বলেন, আমি আশাকরি সিলেটের প্রথম পর্যটন শিল্প সমিতি “সিলেট পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড”এই অঞ্চলের পর্যটন বিকাশে গুরুত্বপৃর্ণ ভুমিকা রাখবে ।তবে সমিতির সচ্চতা থাকতে হবে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

শনিবার (২৮ আগস্ট) সকালে নগরীর একটি হলরুমে পর্যটন বিষয় সেচ্ছাসেবী সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাবের সহযোগি প্রতিষ্টান ‘সিলেট পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড’র অভিষেক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

 

সমিতির ব্যবস্থপনা কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফখরুল ইসলাম মিয়ার পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি কবি ইসমত হানিফা চৌধুরী।

Manual2 Ad Code

 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি এটিএম সুয়েব, সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক এর ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনাল হেড ফয়ছাল আহমদ, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পুলিশ পরিদর্শক আকতার হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন সিলেট ইউনিটের ইনচার্জ কাজি ওয়াহিদুর রহমান, সিলেট ভয়েস এর প্রকাশক সেলিনা আক্তার চৌধুরী।

 

Manual4 Ad Code

আরো বক্তব্য রাখেন- সমিতির কোষাধ্যক্ষ আব্দুল আহাদ, সদস্য দেলওয়ার হোসেন রানা, আব্দুল হান্নান জুয়েল, জামাল উদ্দিন, মাছুম জায়গিরদার প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়ত করেন বদরুল ইসলাম চৌধুরী।

 

গত ২৩ জুন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা সমবায় কার্যালয় সিলেট থেকে সমিতিকে সিলেট পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড নামে নিবন্ধন সনদপত্র প্রদান করা হয়। সমিতির নিবন্ধন নং- সিল-২৩/২০-২১। সিলেট পর্যটন শিল্প সমবায় সমিতি লিমিটেড নামে এটাই সিলেটের প্রথম কোন পর্যটন শিল্প সমিতি।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code