চীনে ১৩৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২

চীনে ১৩৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ পূর্ব চীনে ভেঙে পড়ল একটি বিমান। ১৩৩ জন যাত্রী ছিলেন বিমানটিতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই দুর্ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। ভারতীয় সময় সোমবার দুপুরে দুর্ঘটনার খবরটি জানা যায়।

Manual5 Ad Code

 

চীনের সরকারি টিভি চ্যানেল সিসিটিভি সম্প্রচার করে খবরটি। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি চীনের যাত্রীবাহী বিমান সংস্থা চায়না ইস্টার্ন প্যাসেঞ্জারে বোয়িং-৭৩৭ বিমান।

Manual6 Ad Code

 

চীনের উওজোউ শহরের কাছে গুয়াংগজি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। পাহাড়ের মধ্যে জঙ্গলে ঘেরা ওই এলাকায় বিমানটি ভেঙে পড়ার পর আগুন লেগে যায় জঙ্গলে। ঘটনাস্থলের বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। সেগুলোতে দেখা যাচ্ছে পাহাড়ের ওই এলাকা থেকে বেড়িয়ে আসছে ধোঁয়া।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code