আফগানিস্তানে ভূমিকম্পে ২৫০ জনের প্রাণহানি

প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জুন ২২, ২০২২

আফগানিস্তানে ভূমিকম্পে ২৫০ জনের প্রাণহানি

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
আফগানিস্তানে আজ ভোরে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

 

রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে আফগানিস্তান ও পাকিস্তান। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত শহর।

 

Manual8 Ad Code

বুধবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলোতে পাকতিকা প্রদেশে স্ট্রেচারে আহত ব্যক্তিদের, ধ্বংসস্তূপ এবং বাড়িঘর ধ্বংস দেখানো হয়েছে। খবর বিবিসির।

 

একজন স্থানীয় সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেন, মৃতের সংখ্যা ২৫০ জনের চেয়ে বেশি হতে পারে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৫০ জনের বেশি মানুষ।

 

Manual2 Ad Code

ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দূরে আঘাত হানে।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

রয়টার্স জানিয়েছে, এদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএসএসসি) জানিয়েছে, ভূমকম্পটির তীব্রতা উৎপত্তিস্থল থেকে ৫০০ কিলোমিটার দূরেও অনুভূত হয়, যার প্রভাব পড়ে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের অন্তত ১২ কোটি মানুষের ওপর।

 

পাকিস্তানের রাজধানীর ইসলামাবাদ, লাহোর, মুলতান, কোয়েটাসহ অন্যান্য অঞ্চলেও এর তীব্রতা অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন।

 

এর আগে গত শুক্রবার ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইসলামাবাদ, পেশওয়ার, রাওয়ালপিন্ডি ও মুলতান। এ ছাড়া ফয়সালাবাদ, অ্যাবোটাবাদ, সোয়াট, বুনার, কোহাত এবং মালাকান্দেও ওই কম্পন অনুভূত হয়।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code