সিলেট ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্যাপন ও পুরস্কার বিতরণ, সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়।
মেলায় বিভিন্ন দফতর সহ বেসরকারি প্রতিষ্ঠানের বেশ কিছু স্টল অংশগ্রহণ করে। এসব স্টলে সরকারের প্রতিটি দফতর ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক ডিজিটাল সেবার নানা পরিধি তুলে ধরেন।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মুনমুন নাহার আশার সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এমদাদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হায়দার আলী, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ সুবল চন্দ্র বর্মণ, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
সমাপনী অনুষ্ঠান শেষে ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) মুনমুন নাহার আশা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের শুভ সূচনা করেছিলেন। আজ দেশের সকল নাগরিক একদিকে যেমন ডিজিটাল সেবা তাৎক্ষণিক ভাবে গ্রহণ করেছেন। অপরদিকে সরকারের সকল দফতর ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল সেবার আওতায় আনার কারনে কোন ধরনের হয়রানি ছাড়াই সহজেই সেবা গ্রহণ করে আসছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি