জৈন্তাপুরে তরুণ ব্যবসায়ী মাসুক আর নেই, দাফন সম্পন্ন

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২

জৈন্তাপুরে তরুণ ব্যবসায়ী মাসুক আর নেই, দাফন সম্পন্ন

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর খদমখাল এলাকার বাসিন্দা আলহাজ্ব নূরুল আমিন ঠিকাদারের বড় পুত্র তরুন ব্যবসায়ী মাহমুদুল হাসান মাসুক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

তিনি পিতা-মাতা ১ ভাই, ১ বোন, স্ত্রী ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্যা আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

Manual8 Ad Code

 

বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে মাসুক আহমদ বাড়িতে হঠাৎ করে ব্রেইনষ্ট্রোক করেন। তাৎক্ষনিক তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

 

এদিকে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাদ জোহর জৈন্তাপুর রাজবাড়ি মাঠে মরহুম মাসুক আহমদের জানাজার নামাজ শেষে পরে স্থানীয় উত্তর মাহুতহাটি সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এতে বিভিন্ন মহলের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে তরুন ব্যবসায়ী মাহমুদুল হাসান মাসুকের মৃত্যতে শোক প্রকাশ করেছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ প্রমূখ।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code