জামালপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫

জামালপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

Manual6 Ad Code

সুরমামেইল ডেস্ক :
জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

Manual4 Ad Code

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের করগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

নিহত ব্যক্তিরা হলেন- সিএনজিচালক আব্দুর রাজ্জাক, যাত্রী আরিফুল ইসলাম, আলম মিয়া মিলিটারি, আব্দুল করিম ও এনাম ফকির। আহত আমজাদ ফকির হাসপাতালে চিকিৎসাধীন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশাটি টাঙ্গাইল থেকে জামালপুরের দিকে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। ট্রাকটি জামালপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল।

 

Manual1 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ট্রাকটি পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া চলছে।

 

জামালপুর ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code