জাফলংয়ে নৌকা ডুবে নিখোঁজ পাথর শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

জাফলংয়ে নৌকা ডুবে নিখোঁজ পাথর শ্রমিকের লাশ উদ্ধার

Manual5 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারীর জিরো পয়েন্টে থেকে পাথর আনতে গিয়ে পাথরবোঝাই নৌকা ডুবিতে নিখোঁজ পাথর শ্রমিক সাজল মিয়ার (৩৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual8 Ad Code

 

রোববার (২৭ এপ্রিল) সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ।

Manual2 Ad Code

 

নিহত সাজল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় ঘটনার তিনদিন পর সাজল মিয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে।

Manual2 Ad Code

 

এরআগে গত ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) বৈরি আবহাওয়ার সময় একদল শ্রমিক টহলরত পুলিশ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে জাফলং পাথর কোয়ারীর নিষিদ্ধ ইসিএ এলাকা থেকে পাথর আনতে যান। পাথর নিয়ে আসার সময় বৈরী আবহাওয়ার কারণে নদীতে প্রবল স্রোতে তারাহুড়া করতে গিয়ে পাথরবোঝাই নৌকাটি পানিতে ডুবে যায়। এসময় তার সঙ্গে থাকা অপর শ্রমিক আশিকুল ইসলাম সাঁতার কেটে নদীর তীরে উঠে আসলেও সাজল মিয়া নিখোঁজ থেকে যান।

 

গোয়াইনঘাট থানার এসআই আব্দুর রকিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাফলং জিরো পয়েন্ট থেকে নিখোঁজ সাজল মিয়া নামে শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

 

রোববার সকালে পানিতে একটি লাশ ভেসে উঠেছে এমন খবরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলে লাশটি নিখোঁজ সাজলের বলে সনাক্ত করা হয়। পরে সুরতহাল রিপোর্ট তৈরি সাপেক্ষ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমএনইউ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code